হিন্দুস নিউজ

ভক্তি, মানবতা ও ধর্মীয় চেতনায় মুখর রহমতগঞ্জের জে. এম. সেন হল।

Hindus News Voice of Hinduism
আপনার পণ্য ও প্রতিষ্ঠানের বিজ্ঞাপন দিন Hindus News এ।

চট্টগ্রাম নগরীর রহমতগঞ্জস্থ ঐতিহাসিক জে. এম. সেন হল প্রাঙ্গণে অনুষ্ঠিত হয়েছে “সর্বজনীন শ্রীমদ্ভগবদ্গীতায় তুলসী দান ও মহতী সনাতন মানবধর্ম সম্মেলন–২০২৬”। শুক্রবার (২২ মে ২০২৬) দিনব্যাপী এ ধর্মীয় ও আধ্যাত্মিক অনুষ্ঠানে দেশের বিভিন্ন জেলা ও উপজেলা থেকে আগত সাধু-সন্ন্যাসী, ধর্মীয় বক্তা, ভক্তবৃন্দ এবং নানা বয়সী মানুষের ব্যাপক উপস্থিতিতে পুরো অনুষ্ঠানস্থল এক মিলনমেলায় পরিণত হয়।

আয়োজক সূত্রে জানা যায়, শোত্রীয় ব্রহ্মনিষ্ঠ শিবকল্পতরু ব্রহ্মলীন ১০৮ শ্রীমৎ স্বামী অদ্বৈতানন্দ পুরী মহারাজ এবং তাঁর সর্বাগ্রজ শিষ্য ব্রহ্মনিষ্ঠ পরমহংস পরিব্রাজক ব্রহ্মলীন ১০৮ শ্রীমৎ স্বামী চিন্তাহরণ পুরী মহারাজের আদর্শ, দর্শন ও আশীর্বাদকে সামনে রেখে এ আয়োজন সম্পন্ন করা হয়। অনুষ্ঠানে প্রধান শুভাশীষ প্রদান করেন ঋষিতীর্থ শ্রীগুরুধাম অনাথ আশ্রম ও চান্দগাঁও শ্রীগুরুধামের প্রতিষ্ঠাতা ও অধ্যক্ষ যোগাচার্য্য শ্রীমৎ স্বামী জ্যোতিষানন্দ পুরী মহারাজ।

ভোরের ব্রাহ্মমুহূর্তে সমবেত প্রার্থনা, বৈদিক মন্ত্রোচ্চারণ এবং শ্রীশ্রীচণ্ডীপাঠের মধ্য দিয়ে অনুষ্ঠান শুরু হয়। পরে ধর্মীয় আচার-অনুষ্ঠানের অংশ হিসেবে দীক্ষা প্রদান, ঋষিধ্বজা উত্তোলন, মঙ্গলপ্রদীপ প্রজ্জ্বলন এবং গুরুপরম্পরার প্রতিকৃতিতে পূজা-অর্চনা সম্পন্ন করা হয়।

অনুষ্ঠানের অন্যতম আকর্ষণ ছিল শ্রীমদ্ভগবদ্গীতায় তুলসী দান। এতে চট্টগ্রামের বিভিন্ন উপজেলা থেকে আগত প্রায় তিন শতাধিক শিশু-কিশোর, যুবক-যুবতী, নারী-পুরুষ ও বয়োজ্যেষ্ঠ ভক্ত অংশগ্রহণ করেন। ধর্মীয় বিশ্বাস ও ভক্তিভাবের মধ্য দিয়ে তারা গীতায় তুলসী অর্পণ করেন। পুরো আয়োজনজুড়ে ছিল ভক্তিমূলক আবহ এবং আধ্যাত্মিক অনুভূতির ছোঁয়া।

দুপুরে অনুষ্ঠিত মহতী মানবধর্ম সম্মেলনে প্রধান উদ্বোধক হিসেবে বক্তব্য দেন যোগাচার্য্য শ্রীমৎ স্বামী জ্যোতিষানন্দ পুরী মহারাজ। সম্মেলনে দেশের বিভিন্ন মঠ ও মন্দির থেকে আগত ব্রহ্মনিষ্ঠ সাধু, সন্ন্যাসী, মহাত্মা-মহারাজ, বিশিষ্ট ধর্মীয় আলোচক ও আমন্ত্রিত অতিথিরা বক্তব্য রাখেন। বক্তারা মানবসেবা, নৈতিক শিক্ষা, সামাজিক সম্প্রীতি, পারস্পরিক সহমর্মিতা এবং সনাতন ধর্মীয় মূল্যবোধ প্রতিষ্ঠার ওপর গুরুত্বারোপ করেন।

বক্তারা বলেন, বর্তমান সমাজে হিংসা, বিভেদ ও অসহিষ্ণুতা ক্রমেই বাড়ছে। এ পরিস্থিতিতে ধর্মীয় মূল্যবোধ, নৈতিকতা ও মানবিক চেতনা জাগ্রত করতে গীতা ও সনাতন ধর্মের আদর্শ গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে। তারা তরুণ প্রজন্মকে নৈতিক অবক্ষয় থেকে দূরে রেখে মানবকল্যাণমূলক কর্মকাণ্ডে সম্পৃক্ত হওয়ার আহ্বান জানান।

অনুষ্ঠানে যোগাচার্য্য শ্রীমৎ স্বামী জ্যোতিষানন্দ পুরী মহারাজ বলেন,

“সনাতন ধর্ম মানবকল্যাণ, প্রেম, সম্প্রীতি ও আত্মশুদ্ধির শিক্ষা দেয়। বর্তমান সময়ে সমাজে বিভেদ ও হিংসা দূর করে মানবতার বন্ধন সুদৃঢ় করতে গীতা ও সনাতন ধর্মের আদর্শ চর্চা অত্যন্ত জরুরি। ধর্ম কখনো বিভেদের নয়; ধর্ম মানুষের মধ্যে ভালোবাসা, নৈতিকতা ও সহমর্মিতার বাণী পৌঁছে দেয়।”

দিনব্যাপী অনুষ্ঠানে আরও ছিল শ্রীগীতা ও জগদ্গুরুর আরতি, অন্নপ্রসাদ বিতরণ, যোগব্যায়াম প্রতিযোগিতা, শিশু-কিশোরদের অংশগ্রহণে সাংস্কৃতিক পরিবেশনা এবং সনাতন ধর্মীয় সংগীতানুষ্ঠান। টেলিভিশন ও বেতারের শিল্পীরাও ভক্তিমূলক সংগীত পরিবেশন করেন, যা উপস্থিত দর্শনার্থীদের মধ্যে বিশেষ উৎসাহ সৃষ্টি করে।

আয়োজন সফল করতে সার্বিক সহযোগিতা করে ঋষিতীর্থ শ্রীগুরুধাম (অনাথ আশ্রম), বাজালিয়া ঋষিতীর্থ শ্রীগুরুধাম, সাধুরপাড়া এবং সনাতন সম্প্রীতি মিশন-বাংলাদেশ। আয়োজকরা জানান, ভবিষ্যতেও ধর্মীয় সম্প্রীতি, মানবসেবা ও নৈতিক শিক্ষা বিস্তারে এ ধরনের বৃহৎ আয়োজন অব্যাহত থাকবে।

0.0%
0.0%
0.0%
0.0%

মতামত

হিন্দুস নিউজ

মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬

ভক্তি, মানবতা ও ধর্মীয় চেতনায় মুখর রহমতগঞ্জের জে. এম. সেন হল।

প্রকাশের তারিখ : ২৪ মে ২০২৬

featured Image

প্রকাশক & সম্পাদক: শুভ চন্দ্র দে
HINDUS NEWS মিডিয়া লিমিটেডের পক্ষে প্রকাশক কর্তৃক ঢাকা থেকে প্রকাশিত

প্রকাশক & সম্পাদক: শুভ চন্দ্র দে,🔴HINDUS NEWS মিডিয়া লিমিটেডের পক্ষে প্রকাশক কর্তৃক ঢাকা থেকে প্রকাশিত।🔴যোগাযোগ: +88 01890890920🔴 ই-মেইল: news@hindus.news 🔴 বিজ্ঞাপন: ads@hindus.news

0:00 0:00
1.0x