সাতক্ষীরার শ্যামনগর উপজেলার মুন্সিগঞ্জ ইউনিয়নের জেলেখালী এলাকায় জমিজমা সংক্রান্ত বিরোধকে কেন্দ্র করে সংখ্যালঘু এক পরিবারের ওপর হামলার ঘটনা ঘটেছে। প্রতিপক্ষের সন্ত্রাসী ও লাঠিয়াল বাহিনীর হামলায় নারীসহ অন্তত ১০ জন গুরুতর আহত হয়েছেন বলে অভিযোগ উঠেছে।
বুধবার (২৭ মে) সকাল সাড়ে ৬টার দিকে এ হামলার ঘটনা ঘটে। আহতরা হলেন রনজিত গায়েনের পরিবারের সদস্যরা। স্থানীয় সূত্রে জানা যায়, দীর্ঘদিন ধরে জমিজমা নিয়ে বিরোধ চলে আসছিল। এরই জেরে প্রতিপক্ষ আব্দুল মজিদ পাইক গং পূর্বপরিকল্পিতভাবে দেশীয় অস্ত্র ও লাঠিসোটা নিয়ে হামলা চালায় বলে অভিযোগ করেছেন ভুক্তভোগীরা।

এ ঘটনায় এলাকায় উত্তেজনা বিরাজ করছে। স্থানীয় সংখ্যালঘু পরিবারগুলোর মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়েছে। ভুক্তভোগী পরিবার প্রশাসনের কাছে নিরাপত্তা ও সুষ্ঠু বিচার দাবি করেছেন।
এলাকাবাসী দ্রুত প্রশাসনিক হস্তক্ষেপ কামনা করে দোষীদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণের আহ্বান জানিয়েছেন
মতামত