হিন্দুস নিউজ

চট্টগ্রামের পটিয়ায় ছুরিকাঘাতে হিন্দু যুবককে হত্যা করেছে দুর্বৃত্তরা

| প্রিন্ট সংস্করণ

চট্টগ্রামের পটিয়ায় ছুরিকাঘাতে হিন্দু যুবককে হত্যা করেছে দুর্বৃত্তরা
Hindus News Voice of Hinduism
আপনার পণ্য ও প্রতিষ্ঠানের বিজ্ঞাপন দিন Hindus News এ।

পটিয়ায় ছুরিকাঘাতে পঙ্কজ শীল (৩৫) নামে এক এক যুবককে হত্যা করেছে দুর্বৃত্তরা। একই ঘটনায় গুরুতর আহত হয়েছেন তিলক শীল (৩৫) নামে আরও একজন। গতকাল মঙ্গলবার রাত ৮টার দিকে উপজেলার জৌলুর দিঘীর পশ্চিম পাড় এলাকায় এ ঘটনা ঘটে। নিহত পঙ্কজ শীল ওই এলাকার মিলন শীলের ছেলে। আহত তিলক শীল চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। তার অবস্থা আশঙ্কাজনক বলে জানা গেছে।

স্থানীয় সূত্রে জানা যায়, মঙ্গলবার রাতে পঙ্কজ শীল ও তিলক শীল স্থানীয় বাজার থেকে বাড়ি ফিরছিলেন। পথে জৌলুর দিঘীর পশ্চিম পাড় এলাকায় পৌঁছালে তারা তিনজন সন্দেহভাজন ব্যক্তিকে দেখতে পান। তাদের মধ্যে একজন যুবক বোরকা পরিহিত ছিলেন। বিষয়টি নিশ্চিত হওয়ার জন্য পঙ্কজ ও তিলক কয়েকবার টর্চলাইট মেরে তাদের দেখার চেষ্টা করেন। এ সময় সন্দেহভাজন ব্যক্তিরা তাদের ওপর হামলা চালিয়ে ধারালো অস্ত্র দিয়ে আঘাত করে। এতে পঙ্কজ ও তিলক গুরুতর আহত হয়ে ঘটনাস্থলে লুটিয়ে পড়েন। পরে স্থানীয়রা তাদের উদ্ধার করে পটিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে প্রাথমিক চিকিৎসা শেষে উন্নত চিকিৎসার জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় পঙ্কজ শীল মারা যান। 

ঘটনার পর এলাকায় উত্তেজনা বিরাজ করছে। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে তদন্ত শুরু করে। এ ঘটনায় জড়িত সন্দেহে একজনকে আটক করেছে পুলিশ। তবে আটক ব্যক্তির পরিচয় তাৎক্ষণিকভাবে জানা যায়নি।

পটিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জানান, হামলার ঘটনায় একজনকে আটক করে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। ঘটনার সঙ্গে জড়িত অন্যদের শনাক্ত ও গ্রেপ্তারে অভিযান চলছে। হত্যাকাণ্ডের প্রকৃত কারণ উদঘাটনে পুলিশ তদন্ত করছে।

0.0%
0.0%
0.0%
0.0%

মতামত

হিন্দুস নিউজ

শনিবার, ২৬ সেপ্টেম্বর ২০২৬

চট্টগ্রামের পটিয়ায় ছুরিকাঘাতে হিন্দু যুবককে হত্যা করেছে দুর্বৃত্তরা

প্রকাশের তারিখ : ১০ জুন ২০২৬

featured Image

প্রকাশক & সম্পাদক: শুভ চন্দ্র দে
HINDUS NEWS মিডিয়া লিমিটেডের পক্ষে প্রকাশক কর্তৃক ঢাকা থেকে প্রকাশিত

প্রকাশক & সম্পাদক: শুভ চন্দ্র দে,🔴HINDUS NEWS মিডিয়া লিমিটেডের পক্ষে প্রকাশক কর্তৃক ঢাকা থেকে প্রকাশিত।🔴যোগাযোগ: +88 01890890920🔴 ই-মেইল: news@hindus.news 🔴 বিজ্ঞাপন: ads@hindus.news

0:00 0:00
1.0x