সনাতন ধর্মাবলম্বীদের আরাধ্য দেবতা মর্যাদা পুরুষোত্তম ভগবান শ্রীরামচন্দ্রের চিত্রপটে জুতা নিক্ষেপ, ধর্মীয় অবমাননা, অপপ্রচার এবং বিভিন্ন স্থানে দেবালয় ধ্বংসের হুমকির অভিযোগে দেশব্যাপী ক্ষোভ ও উদ্বেগের প্রেক্ষাপটে শুক্রবার (১৯ জুন) চট্টগ্রাম ও ঢাকায় পৃথক প্রতিবাদ কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে। বিভিন্ন সনাতনী সংগঠনের উদ্যোগে আয়োজিত এসব কর্মসূচিতে ধর্মীয় অনুভূতিতে আঘাত, সাম্প্রদায়িক উসকানি এবং সংখ্যালঘু সম্প্রদায়ের নিরাপত্তা নিয়ে উদ্বেগ প্রকাশ করা হয়।


বক্তারা আরও বলেন, ধর্মীয় অবমাননা ও সাম্প্রদায়িক বিদ্বেষ ছড়িয়ে সমাজে অস্থিরতা সৃষ্টির যে প্রবণতা দেখা যাচ্ছে, তা দেশের শান্তি ও সম্প্রীতির জন্য হুমকিস্বরূপ। তারা সংখ্যালঘু সম্প্রদায়ের ধর্মীয় স্বাধীনতা ও নিরাপত্তা নিশ্চিত করতে সরকারের প্রতি আহ্বান জানান।
অন্যদিকে রাজধানী ঢাকায় বিকেল সাড়ে ৪টায় শাহবাগে জাতীয় জাদুঘরের সামনে ঐক্যবদ্ধ সনাতনী সমাজ, বাংলাদেশের উদ্যোগে বিক্ষোভ সমাবেশ ও মশাল মিছিল অনুষ্ঠিত হয়। কর্মসূচিতে অংশগ্রহণকারীরা ভগবান শ্রীরামচন্দ্রের অবমাননার ঘটনায় তীব্র নিন্দা ও প্রতিবাদ জানান এবং দায়ীদের বিরুদ্ধে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি তোলেন।
সমাবেশ শেষে একটি মশাল মিছিল শাহবাগ এলাকার বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে। মিছিলে অংশগ্রহণকারীরা ধর্মীয় সম্প্রীতি রক্ষা, সংখ্যালঘুদের নিরাপত্তা নিশ্চিতকরণ এবং সাম্প্রদায়িক উসকানিমূলক কর্মকাণ্ড বন্ধের দাবিতে বিভিন্ন স্লোগান দেন।
আয়োজকরা বলেন, ধর্মীয় বিশ্বাস ও উপাস্যদের অবমাননা কোনোভাবেই গ্রহণযোগ্য নয়। তারা দেশের সকল সম্প্রদায়ের পারস্পরিক শ্রদ্ধাবোধ, সহনশীলতা এবং শান্তিপূর্ণ সহাবস্থান বজায় রাখার আহ্বান জানান। পাশাপাশি সাম্প্রদায়িক সম্প্রীতি বিনষ্টের যেকোনো অপচেষ্টার বিরুদ্ধে ঐক্যবদ্ধভাবে সোচ্চার থাকার প্রত্যয় ব্যক্ত করেন।
কর্মসূচিতে বিভিন্ন সামাজিক, সাংস্কৃতিক ও ধর্মীয় সংগঠনের নেতাকর্মীসহ বিপুল সংখ্যক সনাতন ধর্মাবলম্বী অংশগ্রহণ করেন।
মতামত