হিন্দুস নিউজ

সিরাজগঞ্জের তাড়াশে অসহায় হিন্দু পরিবারের উপর রক্তাক্ত হামলা, বসতবাড়ি দখলের অভিযোগ

| প্রিন্ট সংস্করণ

সিরাজগঞ্জের তাড়াশে অসহায় হিন্দু পরিবারের উপর রক্তাক্ত হামলা, বসতবাড়ি দখলের অভিযোগ
Hindus News Voice of Hinduism
আপনার পণ্য ও প্রতিষ্ঠানের বিজ্ঞাপন দিন Hindus News এ।

সিরাজগঞ্জের তাড়াশ উপজেলায় একটি অসহায় হিন্দু পরিবারের বসতবাড়ি জোরপূর্বক দখলের অভিযোগকে কেন্দ্র করে সংঘবদ্ধ হামলার ঘটনা ঘটেছে বলে অভিযোগ উঠেছে। এ ঘটনায় নারীসহ পরিবারের একাধিক সদস্য আহত হয়েছেন। আহতদের মধ্যে কয়েকজনকে হাসপাতালে ভর্তি করা হয়েছে এবং তারা চিকিৎসাধীন রয়েছেন।

ভুক্তভোগী পরিবারের অভিযোগ অনুযায়ী, শনিবার বিকেল সাড়ে ৫টার দিকে উপজেলার ঘোষপাড়া এলাকায় এই হামলার ঘটনা ঘটে। পরিবারের দাবি, মোঃ সাইফুল ইসলামের নির্দেশে এবং মোঃ সাইদুল ইসলামের নেতৃত্বে প্রায় ৫০ থেকে ৬০ জনের একটি সংঘবদ্ধ দল তাদের বসতবাড়িতে হামলা চালায়। অভিযোগে মোঃ শামীম ও মোঃ ফজলুর নামও উল্লেখ করা হয়েছে। এছাড়া আরও বেশ কয়েকজন অজ্ঞাতনামা ব্যক্তি হামলায় অংশ নিয়েছেন বলে দাবি করা হয়েছে।

পরিবারের সদস্যরা জানান, দীর্ঘদিন ধরে তাদের বসতভিটা দখলের চেষ্টা চলছিল। এরই ধারাবাহিকতায় হামলাকারীরা সংঘবদ্ধভাবে বাড়িতে প্রবেশ করে পরিবারের সদস্যদের ওপর অতর্কিত হামলা চালায়। হামলার সময় দেশীয় ধারালো অস্ত্র, বিশেষ করে চাপাতি ব্যবহার করা হয়েছে বলে অভিযোগ করা হয়েছে। একই সঙ্গে পরিবারের নারীদের শ্লীলতাহানির অভিযোগও তুলেছেন ভুক্তভোগীরা।

হামলায় রনজিত ঘোষ, মিঠুন ঘোষ, রিনা ঘোষ, রত্না ঘোষ, সুচিত্রা ঘোষ এবং সন্দীপ ঘোষ আহত হন বলে পরিবারের পক্ষ থেকে জানানো হয়েছে। আহতদের মধ্যে রনজিত ঘোষসহ কয়েকজনের অবস্থা গুরুতর হওয়ায় তাদের হাসপাতালে ভর্তি করা হয়েছে। বর্তমানে তারা চিকিৎসাধীন রয়েছেন।

ঘটনার পর এলাকায় চরম উদ্বেগ ও আতঙ্কের সৃষ্টি হয়েছে বলে স্থানীয় সূত্রে জানা গেছে। ভুক্তভোগী পরিবার জানিয়েছে, হামলার পর থেকে তারা নিরাপত্তাহীনতায় ভুগছেন এবং পুনরায় হামলার আশঙ্কায় রয়েছেন।

এ ঘটনায় ভুক্তভোগী পরিবার প্রশাসনের কাছে সুষ্ঠু তদন্তের মাধ্যমে প্রকৃত দোষীদের দ্রুত শনাক্ত ও গ্রেপ্তারের দাবি জানিয়েছে। পাশাপাশি হামলাকারীদের দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করা এবং তাদের জানমাল ও বসতভিটার নিরাপত্তা প্রদানের জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের জরুরি হস্তক্ষেপ কামনা করেছে।

0.0%
0.0%
0.0%
0.0%

মতামত

হিন্দুস নিউজ

শনিবার, ২৬ সেপ্টেম্বর ২০২৬

সিরাজগঞ্জের তাড়াশে অসহায় হিন্দু পরিবারের উপর রক্তাক্ত হামলা, বসতবাড়ি দখলের অভিযোগ

প্রকাশের তারিখ : ২০ জুন ২০২৬

featured Image

প্রকাশক & সম্পাদক: শুভ চন্দ্র দে
HINDUS NEWS মিডিয়া লিমিটেডের পক্ষে প্রকাশক কর্তৃক ঢাকা থেকে প্রকাশিত

প্রকাশক & সম্পাদক: শুভ চন্দ্র দে,🔴HINDUS NEWS মিডিয়া লিমিটেডের পক্ষে প্রকাশক কর্তৃক ঢাকা থেকে প্রকাশিত।🔴যোগাযোগ: +88 01890890920🔴 ই-মেইল: news@hindus.news 🔴 বিজ্ঞাপন: ads@hindus.news

0:00 0:00
1.0x