জমির দলিল দে, নইলে জীবন দে এমন হুমকি ধমকি প্রতিনিয়তই দিচ্ছেন নারায়ণগঞ্জের ফতুল্লা থানার অফিসার ইনচার্জ (ওসি) মাহবুব আলম। তার দাপটে আতঙ্কিত সংখ্যালঘু পরিবার। শুধু জমি দখলই নয়, তার বিরুদ্ধে অভিযোগের শেষ নেই।
টাকা খেয়ে মামলা না নেওয়া, মিথ্যা মামলায় ফাঁসিয়ে দেওয়াসহ বিস্তর অভিযোগ রয়েছে তাদের বিরুদ্ধে। হয়রানির ভয়ে ভুক্তভোগী অনেকে মুখ খুলতে চান না। তবে এ নিয়ে সরব রয়েছেন সংখ্যালঘু পরিবারের সদস্যরা। তারা বলছেন, জীবন যাবে জমি ছাড়বো না। পৈত্রিক সম্পত্তি ছাড়বো কেনো?
জানা গেছে, নারায়ণগঞ্জের ফতুল্লায় দুবাই ফেরত এক প্রবাসী যুবককে অপহরণ, স্বর্ণ ও নগদ টাকা লুট এবং ১০ লাখ টাকা মুক্তিপণ দাবির ঘটনায় ওসি মামলা নেয়নি। পরে মামলাটি সরাসরি এজাহার (এফআইআর) হিসেবে রেকর্ড করার নির্দেশ দেন আদালত। সেই নির্দেশ অমান্য করেন ওসি।
এমন রহস্যজনক ভূমিকার কারণে ২৪ মে বিকালে নারায়ণগঞ্জ সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট (ফতুল্লা আমলি আদালত) আদালতের বিচারক এম সাইফুল ইসলাম এক আদেশে ফতুল্লা মডেল থানার ওসিকে শোকজ করা হয়। একই সঙ্গে মামলার নথি সূত্রে জানা যায়, মুন্সীগঞ্জ সদর থানার চর মুক্তারপুর এলাকার সাহিদা বেগমের ছেলে বাবু (২৫) দীর্ঘদিন দুবাইয়ে কর্মরত ছিলেন। গত ১৪ মে তিনি দুবাই থেকে দেশে ফেরার পথে রাত সাড়ে ১১টার দিকে ফতুল্লা থানাধীন কাশীপুর ব্রিজের পাশে আসামিরা পরিকল্পিতভাবে প্রবাসীর গাড়ি গতিরোধ করে।
মতামত