শ্রীবরদী থানার ওসি মোহাম্মদ নুরুল আলম জানান, পুরো বিষয়টি অত্যন্ত গুরুত্বের সাথে যাচাই-বাছাই করা হচ্ছে। এ ঘটনায় মানবপাচার প্রতিরোধ ও দমন আইন এবং পাসপোর্ট আইনে মামলা দায়েরের প্রস্তুতি চলছে। একই সাথে এই অসহায় সনাতনীদের জীবন ঝুঁকিতে ফেলা এবং তাদের সরলতার সুযোগ নেওয়া মানবপাচারকারী চক্রের মূল হোতাদের শনাক্ত করে আইনের আওতায় আনতে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে।
শেরপুর সীমান্তে ৪ শিশুসহ ৯ সনাতনী আটক: কোন বাস্তবতায় ভিটেমাটি ছাড়ছে এই মানুষগুলো?
শেরপুরের শ্রীবরদী সীমান্ত দিয়ে অবৈধভাবে ভারতে প্রবেশের চেষ্টার অভিযোগে চার শিশুসহ নয়জন সনাতন ধর্মাবলম্বী বাংলাদেশিকে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। গত বৃহস্পতিবার দুপুরে উপজেলার কর্ণঝোড়া বিওপির একটি টহলদল হারিয়াকোনা সীমান্ত এলাকা থেকে তাদের আটক করে। পরবর্তীতে রাত ৯টার দিকে আটকদের শ্রীবরদী থানায় হস্তান্তর করা হয়েছে বলে নিশ্চিত করেছেন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ নুরুল আলম। আটককৃতরা হলেন— ভোলা জেলার মনপুরা উপজেলার আন্ধিরপাড়া গ্রামের আপন জল দাস (৩০), নোয়াখালীর হাতিয়া উপজেলার আঠারবেকি গ্রামের নয়ন তারা (২৫), চর আমানউল্লাহ গ্রামের বিজয় হরি জল দাস (৪৬), লম্বরিয়া গ্রামের সুলক্ষী (৪২) এবং লক্ষ্মীপুরের রামগতি উপজেলার বড়খেরী গ্রামের বীনা দাস (৩১) সহ তাদের সাথে থাকা চার অবুঝ শিশু। দেশের উপকূলীয় ও প্রান্তিক অঞ্চলের এই সনাতন ধর্মাবলম্বী পরিবারগুলো ঠিক কী ধরনের সামাজিক বা পারিপার্শ্বিক নিরাপত্তাহীনতা ও বাধ্যবাধকতার শিকার হয়ে নিজেদের ভিটেমাটি ছেড়ে এমন ঝুঁকিপূর্ণ পথ বেছে নিতে বাধ্য হলেন, তা নিয়ে মানবাধিকার কর্মীদের মাঝে গভীর উদ্বেগ দেখা দিয়েছে।
(News copied from- 'হিন্দুস নিউজ') বিজিবির বরাতে পুলিশ গণমাধ্যমকে জানায়, স্থানীয় একটি মানবপাচারকারী চক্রের কয়েকজন সদস্যের সাথে মাত্র ৪০ হাজার টাকার বিনিময়ে সীমান্ত পার হয়ে ভারতে যাওয়ার চুক্তি করেছিলেন এই অসহায় মানুষগুলো। সেই চুক্তি অনুযায়ী গত বুধবার রাতে তারা ঢাকা থেকে শেরপুরের শ্রীবরদীতে এসে পৌঁছান। এরপর তারা আন্তর্জাতিক সীমান্ত পিলার ১০৯৫-এর প্রায় ১৫০ গজ বাংলাদেশের অভ্যন্তরে হারিয়াকোনা পাহাড়ি এলাকার জঙ্গলে আশ্রয় নেন। তবে সীমান্তে বিজিবির কঠোর নজরদারির কারণে বুধবার রাতে তারা সীমান্ত অতিক্রম করতে পারেননি। পরবর্তীতে বৃহস্পতিবার রাতে পুনরায় ভারতে প্রবেশের পরিকল্পনা থাকলেও, তার আগেই গোপন সংবাদের ভিত্তিতে কর্ণঝোড়া বিওপির টহলদল ওই পাহাড়ি জঙ্গলে অভিযান চালিয়ে নিরুপায় এই পরিবারগুলোকে আটক করে।
0.0%
0.0%
0.0%
0.0%
মতামত