তিনি তাঁর এই গৌরবময় অর্জনের স্বীকৃতি ফরিদপুর জেলার সর্বস্তরের মানুষের প্রতি উৎসর্গ করে বলেন, সাধারণ মানুষের ভালোবাসা, সহযোগিতা ও আশীর্বাদই তাঁর আগামী দিনের পথচলার মূল শক্তি। একই সাথে তিনি ভবিষ্যতেও সমাজে পিছিয়ে পড়া মানুষের অধিকার আদায় এবং বস্তুনিষ্ঠ, সাহসী ও জনকল্যাণমূলক সাংবাদিকতা বজায় রাখার দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেন এবং সকলের নিকট দোয়া ও আশীর্বাদ কামনা করেন।
কক্সবাজারে 'সময় বায়ান্ন'-এর মহাসম্মেলন: ফরিদপুরের প্রসেনজিৎ বিশ্বাসের হাতে উঠল বিশেষ সম্মাননা ও সনদ
জাতীয় দৈনিক সময় বায়ান্ন-এর ৫ম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আয়োজিত প্রতিনিধি সম্মেলন ও সাংবাদিক প্রশিক্ষণ কর্মশালায় অংশ নিয়ে বিশেষ সম্মাননা স্মারক ও প্রশিক্ষণ সনদ পেয়েছেন ফরিদপুরের উদীয়মান সাংবাদিক প্রসেনজিৎ বিশ্বাস। গতকাল শুক্রবার (২৬ জুন) সকালে কক্সবাজারের ঐতিহ্যবাহী সবুজ বাংলা রেস্তোরাঁয় এক জাঁকজমকপূর্ণ অনুষ্ঠানের মাধ্যমে তাঁর হাতে এই সম্মাননা তুলে দেওয়া হয়। দেশের বিভিন্ন প্রান্ত থেকে আগত সংবাদকর্মীদের অংশগ্রহণে আয়োজিত এই প্রশিক্ষণ কর্মশালাটি সাংবাদিকদের পেশাগত দক্ষতা ও নৈতিক মান উন্নয়নে একটি সময়োপযোগী পদক্ষেপ হিসেবে প্রশংসা কুড়িয়েছে।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে দিকনির্দেশনামূলক বক্তব্য প্রদান এবং সনদ বিতরণ করেন দৈনিক সময় বায়ান্ন-এর সম্পাদক ও প্রকাশক শম্ভু চন্দ্র সরকার। সনাতনী সমাজ ও সর্বস্তরের মানুষের অধিকার রক্ষায় বস্তুনিষ্ঠ সাংবাদিকতার গুরুত্বের ওপর আলোকপাত করে অনুষ্ঠানে বক্তারা প্রত্যন্ত অঞ্চলের সাংবাদিকদের সাহসিকতার সাথে কাজ করার আহ্বান জানান। (News copied from- 'হিন্দুস নিউজ') প্রশিক্ষণ কর্মশালা শেষে নিজের অনুভূতি ব্যক্ত করতে গিয়ে সাংবাদিক প্রসেনজিৎ বিশ্বাস বলেন, এই সম্মান ও অর্জনের জন্য তিনি দৈনিক সময় বায়ান্ন পরিবারের প্রতি আন্তরিক কৃতজ্ঞতা প্রকাশ করছেন এবং সম্পাদক ও প্রকাশকসহ সংশ্লিষ্ট সকলের প্রতি ধন্যবাদ জ্ঞাপন করছেন।
0.0%
0.0%
0.0%
0.0%
মতামত