হিন্দুস নিউজ

জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে হামলায় ভুক্তভোগী পুরোহিত নয়।

| প্রিন্ট সংস্করণ

জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে হামলায় ভুক্তভোগী পুরোহিত নয়।
Hindus News Voice of Hinduism
আপনার পণ্য ও প্রতিষ্ঠানের বিজ্ঞাপন দিন Hindus News এ।
জগন্নাথ বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় মন্দিরের পুরোহিত পরিচয়ে আহত সুভাষ দেউরীর ওপর হামলার ঘটনায় নিজেদের অবস্থান পরিষ্কার করেছে মন্দির কর্তৃপক্ষ। ৩০ জুন ২০২৬ তারিখে মন্দির কমিটির সদস্য সচিব অনিক কুমার দাস স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

​বিজ্ঞপ্তিতে স্পষ্টভাবে জানানো হয়েছে যে, সম্প্রতি সামাজিক যোগাযোগমাধ্যম ও বিভিন্ন অনলাইন সংবাদমাধ্যমে যে তথ্য প্রচার করা হচ্ছে তা সঠিক নয়। আহত ব্যক্তি জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের কোনো শিক্ষার্থী নন এবং তিনি জগন্নাথ বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় মন্দিরের নিয়োগপ্রাপ্ত কোনো পুরোহিতও নন।

​মন্দির কমিটির পক্ষ থেকে আরও বলা হয়েছে, তার ওপর সংঘটিত হামলার ঘটনাটি সম্পূর্ণ ব্যক্তিগত বিষয়। এর সঙ্গে জগন্নাথ বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় মন্দিরের কোনো প্রাতিষ্ঠানিক, প্রশাসনিক বা সাংগঠনিক সম্পৃক্ততা নেই।

​ভুল তথ্য বা গুজবের বিষয়ে সবাইকে সতর্ক করে দিয়ে সদস্য সচিব বলেন, যাচাই-বাছাই ছাড়া বিভ্রান্তিকর তথ্য বা অসত্য সংবাদ প্রচার থেকে সবাইকে বিরত থাকতে হবে। অনির্ভরযোগ্য তথ্য জনমনে বিভ্রান্তি সৃষ্টি করতে পারে এবং অপ্রয়োজনীয় নেতিবাচক পরিস্থিতির জন্ম দিতে পারে। সকলকে নির্ভরযোগ্য ও যাচাইকৃত তথ্যের ওপর আস্থা রাখার এবং দায়িত্বশীল আচরণের মাধ্যমে সত্য প্রতিষ্ঠায় সহযোগিতা করার আহ্বান জানানো হয়েছে।

0.0%
0.0%
0.0%
0.0%

মতামত

হিন্দুস নিউজ

শনিবার, ২৬ সেপ্টেম্বর ২০২৬

জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে হামলায় ভুক্তভোগী পুরোহিত নয়।

প্রকাশের তারিখ : ৩০ জুন ২০২৬

featured Image

প্রকাশক & সম্পাদক: শুভ চন্দ্র দে
HINDUS NEWS মিডিয়া লিমিটেডের পক্ষে প্রকাশক কর্তৃক ঢাকা থেকে প্রকাশিত

প্রকাশক & সম্পাদক: শুভ চন্দ্র দে,🔴HINDUS NEWS মিডিয়া লিমিটেডের পক্ষে প্রকাশক কর্তৃক ঢাকা থেকে প্রকাশিত।🔴যোগাযোগ: +88 01890890920🔴 ই-মেইল: news@hindus.news 🔴 বিজ্ঞাপন: ads@hindus.news

0:00 0:00
1.0x