হিন্দুস নিউজ

উপাসনালয় স্থাপনের দাবিতে আবেদনপত্র জমা দিল সনাতন বিদ্যার্থী সংসদ, নরসিংদী সরকারি মহিলা কলেজ শাখা

Hindus News Voice of Hinduism
আপনার পণ্য ও প্রতিষ্ঠানের বিজ্ঞাপন দিন Hindus News এ।
নরসিংদী সরকারি মহিলা কলেজ প্রতিষ্ঠার দীর্ঘ ৫৫ বছর পর (১৯৭০–২০২৬) প্রথমবারের মতো সনাতন ধর্মাবলম্বী শিক্ষার্থীদের প্রাত্যহিক ধর্মচর্চা ও উপাসনার জন্য একটি উপাসনালয় স্থাপনের দাবিতে আনুষ্ঠানিক আবেদনপত্র জমা দিয়েছে সনাতন বিদ্যার্থী সংসদ, নরসিংদী সরকারি মহিলা কলেজ শাখা।

শিক্ষার্থীদের এই উদ্যোগকে কলেজের ইতিহাসে একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ হিসেবে দেখা হচ্ছে। দীর্ঘদিন ধরে উপাসনার জন্য একটি নির্ধারিত স্থানের প্রয়োজনীয়তা অনুভূত হলেও এবারই প্রথম বিষয়টি আনুষ্ঠানিকভাবে কলেজ কর্তৃপক্ষের কাছে আবেদন আকারে উপস্থাপন করা হলো।

আবেদনকারী শিক্ষার্থীদের মতে, এটি শুধু একটি উপাসনালয় প্রতিষ্ঠার দাবি নয়; বরং ধর্মীয় অধিকার, ধর্মীয় চর্চার সুযোগ এবং আত্মপরিচয়ের মর্যাদা রক্ষার একটি গুরুত্বপূর্ণ উদ্যোগ। তাঁদের বিশ্বাস, কলেজ ক্যাম্পাসে একটি উপাসনালয় প্রতিষ্ঠিত হলে সনাতন ধর্মাবলম্বী শিক্ষার্থীরা নিয়মিত ধর্মীয় অনুশীলনের সুযোগ পাবেন এবং তাদের ধর্মীয় চর্চার জন্য একটি উপযুক্ত পরিবেশ নিশ্চিত হবে।

সনাতন বিদ্যার্থী সংসদ আশা প্রকাশ করেছে, কলেজ কর্তৃপক্ষ শিক্ষার্থীদের এই ন্যায্য ও যৌক্তিক দাবিটি ইতিবাচকভাবে বিবেচনা করে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করবে। তাঁদের মতে, এ উদ্যোগ বাস্তবায়িত হলে এটি নরসিংদী সরকারি মহিলা কলেজের ইতিহাসে একটি স্মরণীয় অধ্যায় হিসেবে বিবেচিত হবে।

0.0%
0.0%
0.0%
0.0%

মতামত

হিন্দুস নিউজ

রোববার, ২৭ সেপ্টেম্বর ২০২৬

উপাসনালয় স্থাপনের দাবিতে আবেদনপত্র জমা দিল সনাতন বিদ্যার্থী সংসদ, নরসিংদী সরকারি মহিলা কলেজ শাখা

প্রকাশের তারিখ : ০৩ জুলাই ২০২৬

featured Image

প্রকাশক & সম্পাদক: শুভ চন্দ্র দে
HINDUS NEWS মিডিয়া লিমিটেডের পক্ষে প্রকাশক কর্তৃক ঢাকা থেকে প্রকাশিত

প্রকাশক & সম্পাদক: শুভ চন্দ্র দে,🔴HINDUS NEWS মিডিয়া লিমিটেডের পক্ষে প্রকাশক কর্তৃক ঢাকা থেকে প্রকাশিত।🔴যোগাযোগ: +88 01890890920🔴 ই-মেইল: news@hindus.news 🔴 বিজ্ঞাপন: ads@hindus.news

0:00 0:00
1.0x