হিন্দুস নিউজ

মাসীর বাড়িতে আসছেন শ্রীশ্রী জগন্নাথদেব, রাঙ্গুনিয়ার সমভাব আদিত্য ধামে ৯ দিনব্যাপী ধর্মীয় অনুষ্ঠান

Hindus News Voice of Hinduism
আপনার পণ্য ও প্রতিষ্ঠানের বিজ্ঞাপন দিন Hindus News এ।

চট্টগ্রামের রাঙ্গুনিয়া উপজেলার দক্ষিণ সাবেক এলাকায় অবস্থিত শ্রী শ্রী সমভাব আদিত্য ধাম ও রাধা গোপীনাথ মন্দিরে শ্রীশ্রী জগন্নাথদেবের ঐতিহ্যবাহী ‘মাসীর বাড়ি’ আগমন উপলক্ষে আগামী ১৬ জুলাই, বৃহস্পতিবার থেকে শুরু হচ্ছে ৯ দিনব্যাপী ধর্মীয় অনুষ্ঠানমালা। এ উপলক্ষে মন্দির প্রাঙ্গণে পূজা-অর্চনা, ভাগবত পাঠ, হরিনাম সংকীর্তন, ভোগ আরতি ও মহাপ্রসাদ বিতরণসহ নানা আয়োজনের প্রস্তুতি সম্পন্ন হয়েছে।

মন্দির কর্তৃপক্ষ ও শ্রী গুরু ব্রজবাসী সংঘ সূত্রে জানা গেছে, গত ২৯ জুন পবিত্র স্নানযাত্রা সম্পন্ন হওয়ার পর শাস্ত্রীয় বিধান অনুযায়ী শ্রীশ্রী জগন্নাথদেব, বলরাম ও সুভদ্রা দেবী ১৫ দিনব্যাপী অনসর (জ্বরকাল) পালন করছেন। এই সময় দেবতারা জনসমক্ষে দর্শন দেন না। অনসর পর্ব শেষে আগামী ১৬ জুলাই রথযাত্রার মাধ্যমে পুনরায় ভক্তদের দর্শন দেবেন।

রথযাত্রার দিন তারিণী চরণ মহাজনের হাট জগন্নাথ বাড়ি থেকে সুসজ্জিত রথে শ্রীশ্রী জগন্নাথদেব যাত্রা শুরু করবেন। শান্তি নিকেতন, মজুমদারখীল, নাথপাড়া, দক্ষিণ সাবেকসহ বিভিন্ন এলাকা প্রদক্ষিণ শেষে তিনি ভক্তদের কাছে ‘মাসীর বাড়ি’ নামে পরিচিত শ্রী শ্রী সমভাব আদিত্য ধাম ও রাধা গোপীনাথ মন্দিরে আগমন করবেন। বৈষ্ণব ধর্মীয় ঐতিহ্যে জগন্নাথদেবের এই মাসীর বাড়ি আগমন অত্যন্ত তাৎপর্যপূর্ণ এবং ভক্তদের কাছে এটি আনন্দ ও ভক্তির এক মহামিলন হিসেবে বিবেচিত।

মন্দির কর্তৃপক্ষ জানিয়েছে, ১৬ জুলাই থেকে ২৪ জুলাই পর্যন্ত প্রতিদিন শ্রীশ্রী জগন্নাথদেব, রাধা-গোপীনাথ, হনুমানজী ও শ্রী গুরুর পূজা, শ্রীমদ্ভাগবত পাঠ, হরিনাম সংকীর্তন, ভোগ আরতি, বিশেষ কীর্তন এবং ভক্তদের মাঝে মহাপ্রসাদ বিতরণ করা হবে। সকল ধর্মীয় আচার-অনুষ্ঠান ব্রাহ্মণ ও বৈষ্ণবদের পরিচালনায় সম্পন্ন হবে।

আগামী ২৪ জুলাই পুনর্যাত্রার মাধ্যমে শ্রীশ্রী জগন্নাথদেব নিজ মন্দিরে প্রত্যাবর্তন করবেন। এ উপলক্ষেও বিশেষ পূজা, কীর্তন ও প্রসাদ বিতরণের আয়োজন থাকবে।

মন্দির পরিচালনা কমিটি ও ব্রজবাসী সংঘ সকল গুরু ভাই, গুরু বোন, অনুরাগী ভক্ত এবং সনাতন ধর্মাবলম্বীদের প্রতিদিনের অনুষ্ঠানমালায় উপস্থিত থেকে দর্শন, প্রসাদ গ্রহণ এবং সাধ্যমতো সহযোগিতার মাধ্যমে এই মহোৎসবকে সফল করার আন্তরিক আহ্বান জানিয়েছেন।

0.0%
0.0%
0.0%
0.0%

মতামত

হিন্দুস নিউজ

রোববার, ২৭ সেপ্টেম্বর ২০২৬

মাসীর বাড়িতে আসছেন শ্রীশ্রী জগন্নাথদেব, রাঙ্গুনিয়ার সমভাব আদিত্য ধামে ৯ দিনব্যাপী ধর্মীয় অনুষ্ঠান

প্রকাশের তারিখ : ১৪ জুলাই ২০২৬

featured Image

প্রকাশক & সম্পাদক: শুভ চন্দ্র দে
HINDUS NEWS মিডিয়া লিমিটেডের পক্ষে প্রকাশক কর্তৃক ঢাকা থেকে প্রকাশিত

প্রকাশক & সম্পাদক: শুভ চন্দ্র দে,🔴HINDUS NEWS মিডিয়া লিমিটেডের পক্ষে প্রকাশক কর্তৃক ঢাকা থেকে প্রকাশিত।🔴যোগাযোগ: +88 01890890920🔴 ই-মেইল: news@hindus.news 🔴 বিজ্ঞাপন: ads@hindus.news

0:00 0:00
1.0x