বৃহস্পতিবার (১০ সেপ্টেম্বর) দুপুরে রাজধানীর সময় টেলিভিশন কার্যালয় পরিদর্শনে এসে সাংবাদিকদের উদ্দেশ্যে তিনি এসব কথা বলেন। সফরকালে সংস্কৃতিমন্ত্রী নিতাই চন্দ্র রায় সময় টেলিভিশনের বিভিন্ন বিভাগ ঘুরে দেখেন এবং সাংবাদিকসহ কর্মরত অন্যান্য কর্মীদের সঙ্গে সৌজন্য ও শুভেচ্ছা বিনিময় করেন। (News copied from- 'হিন্দুস নিউজ')
পরিদর্শনকালে সময় মিডিয়া লিমিটেডের সিইও সৈয়দ জুবায়ের আহমেদ বাবু এবং হেড অব নিউজ মুজতবা খন্দকার মন্ত্রীকে কার্যালয়ের বিভিন্ন বিভাগের দৈনন্দিন কার্যক্রম ও সম্প্রচার পদ্ধতি সম্পর্কে বিস্তারিত অবহিত করেন। পরিদর্শন শেষে এক প্রেস ব্রিফিংয়ে মন্ত্রী বলেন, দেশ ও জাতির সামনে নির্ভীকভাবে সত্য তুলে ধরাই হলো প্রকৃত সংবাদমাধ্যমের মূল দায়িত্ব।
বর্তমান সরকার সংবাদপত্রের স্বাধীনতায় বিশ্বাসী উল্লেখ করে মন্ত্রী নিতাই চন্দ্র রায় আরও জানান, শুধু শাসকদলের বক্তব্য বা এজেন্ডা প্রচার নয়, বরং দলমত ও জাতি-ধর্ম নির্বিশেষে দেশের সর্বস্তরের প্রতিটি মানুষের কথা ও অধিকারের বিষয়গুলো গণমাধ্যমে প্রতিফলিত হওয়া উচিত। গণমাধ্যম সম্পূর্ণ স্বাধীন ও নিরপেক্ষ অবস্থান থেকে সাধারণ মানুষের সুখ-দুঃখের কথা প্রকাশ করবে—এমন আশাবাদ ব্যক্ত করেন তিনি।
মতামত