হিন্দুস নিউজ

দিনাজপুরের বীরগঞ্জে ১৬৪ পূজামণ্ডপে ৯৯ মেট্রিক টন জিআর চালের ডিও বিতরণ উদ্বোধন

Hindus News Voice of Hinduism
আপনার পণ্য ও প্রতিষ্ঠানের বিজ্ঞাপন দিন Hindus News এ।

আসন্ন শারদীয় দুর্গাপূজা উপলক্ষে দিনাজপুরের বীরগঞ্জ উপজেলায় ১৬৪টি পূজামণ্ডপের অনুকূলে মোট ৯৯ মেট্রিক টন জিআর চালের ডেলিভারি অর্ডার (ডিও) বিতরণ কার্যক্রমের উদ্বোধন করা হয়েছে।

বৃহস্পতিবার (৮ অক্টোবর ২০২৬) দুপুর ২টায় উপজেলা পরিষদ সভাকক্ষে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে এ কার্যক্রমের উদ্বোধন করেন দিনাজপুর-১ আসনের সংসদ সদস্য আলহাজ্ব মো. মনজুরুল ইসলাম। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা সুমা খাতুন।

প্রধান অতিথির বক্তব্যে সংসদ সদস্য মো. মনজুরুল ইসলাম বলেন, আসন্ন দুর্গাপূজা সুষ্ঠু, শান্তিপূর্ণ ও নির্বিঘ্নভাবে উদ্‌যাপনে প্রতিটি পূজামণ্ডপে শৃঙ্খলা ও নিরাপত্তা নিশ্চিত করতে হবে। এ জন্য প্রশাসনের পাশাপাশি সংশ্লিষ্ট পূজা উদ্‌যাপন কমিটির নেতৃবৃন্দকে নিজ নিজ দায়িত্ব যথাযথভাবে পালন করতে হবে।

তিনি আরও বলেন, অপ্রীতিকর ঘটনা এড়াতে প্রতিটি পূজামণ্ডপে সিসি ক্যামেরা স্থাপনের উদ্যোগ নিতে হবে এবং এ বিষয়ে পূজা উদ্‌যাপন কমিটিগুলোকে প্রশাসনের সঙ্গে সমন্বয় করে কাজ করতে হবে। প্রতি বছরের ধারাবাহিকতায় এবারও তিনি উপজেলার প্রতিটি পূজামণ্ডপ পরিদর্শন করবেন বলে জানান।

অনুষ্ঠানে স্বাগত ও দিকনির্দেশনামূলক বক্তব্য দেন উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মো. আহসান হাবিব সরকার এবং উপজেলা খাদ্য নিয়ন্ত্রক খালেদা আক্তার বানু।

এ সময় উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির ছাত্রবিষয়ক সম্পাদক শাহাজাহান সিরাজ শিপন, বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিস্টান কল্যাণ ফ্রন্টের বীরগঞ্জ উপজেলা শাখার আহ্বায়ক মনোজ কুমার রায় ও সদস্যসচিব টিক্কা রাম রায়।

এ ছাড়া উপস্থিত ছিলেন পূজা উদ্‌যাপন পরিষদের সভাপতি ও সাবেক চেয়ারম্যান মহেশ চন্দ্র রায়, সাধারণ সম্পাদক ও মোহাম্মদপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান গোপাল চন্দ্র দেবশর্ম্মা এবং উপজেলার ১৬৪টি পূজামণ্ডপের সভাপতি ও সাধারণ সম্পাদকরা।

0.0%
0.0%
0.0%
0.0%

মতামত

হিন্দুস নিউজ

শনিবার, ১০ অক্টোবর ২০২৬

দিনাজপুরের বীরগঞ্জে ১৬৪ পূজামণ্ডপে ৯৯ মেট্রিক টন জিআর চালের ডিও বিতরণ উদ্বোধন

প্রকাশের তারিখ : ০৯ অক্টোবর ২০২৬

featured Image

প্রকাশক & সম্পাদক: শুভ চন্দ্র দে
HINDUS NEWS মিডিয়া লিমিটেডের পক্ষে প্রকাশক কর্তৃক ঢাকা থেকে প্রকাশিত

প্রকাশক & সম্পাদক: শুভ চন্দ্র দে,🔴HINDUS NEWS মিডিয়া লিমিটেডের পক্ষে প্রকাশক কর্তৃক ঢাকা থেকে প্রকাশিত।🔴যোগাযোগ: +88 01890890920🔴 ই-মেইল: news@hindus.news 🔴 বিজ্ঞাপন: ads@hindus.news

0:00 0:00
1.0x