আসন্ন শারদীয় দুর্গাপূজা উপলক্ষে বাংলাদেশ জাতীয়তাবাদী দল—বিএনপির পক্ষ থেকে ১২ সদস্যের একটি পর্যবেক্ষণ কমিটি গঠন করা হয়েছে। কমিটিতে দলের জাতীয় নির্বাহী কমিটির নেতৃবৃন্দের পাশাপাশি যুবদল ও ছাত্রদলের সাবেক ও বর্তমান নেতাদের অন্তর্ভুক্ত করা হয়েছে।
বিএনপির পক্ষ থেকে পাঠানো এক বিজ্ঞপ্তিতে পর্যবেক্ষণ কমিটির সদস্যদের নাম ও পদবি জানানো হয়। কমিটির আহ্বায়ক হিসেবে দায়িত্ব পেয়েছেন বিএনপির জাতীয় নির্বাহী কমিটির যুগ্ম মহাসচিব খায়রুল কবির খোকন এবং সদস্য সচিব হিসেবে রয়েছেন দলের জাতীয় নির্বাহী কমিটির যুগ্ম মহাসচিব সৈয়দ এমরান সালেহ প্রিন্স।
কমিটির সদস্য হিসেবে রয়েছেন বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সহ-সাংগঠনিক সম্পাদক জয়ন্ত কুমার কুন্ডু, সহ-প্রান্তিক জনশক্তি উন্নয়ন বিষয়ক সম্পাদক অপর্ণা রায় দাস, সহ-ধর্ম বিষয়ক সম্পাদক অমলেন্দু দাস অপু ও জন গোমেজ। এ ছাড়া বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য অ্যাডভোকেট নিপুন রায় চৌধুরী এবং রমেশ দত্তকেও কমিটিতে অন্তর্ভুক্ত করা হয়েছে।
পর্যবেক্ষণ কমিটির অন্য সদস্যরা হলেন যুবদল কেন্দ্রীয় কমিটির শ্রম বিষয়ক সম্পাদক পার্থ দে মন্ডল, ছাত্রদল কেন্দ্রীয় সংসদের সাবেক সহ-সভাপতি জয়দেব রায়, সাবেক ছাত্রনেতা মিল্টন বৈদ্য এবং ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্রদলের সভাপতি গণেশ চন্দ্র রায় সাহস।
বিএনপির পক্ষ থেকে জানানো হয়, আসন্ন দুর্গাপূজা উপলক্ষে গঠিত এই পর্যবেক্ষণ কমিটির সদস্যদের তালিকা দলের সহ-দফতর সম্পাদক মুহম্মদ মুনির হোসেনের মাধ্যমে পাঠানো হয়েছে।
মতামত