ভারতে এই ভিক্ষুদের সঙ্গে পথ চলতে শুরু করে একটি পথকুকুর। একদিন দুর্ঘটনাবশত গাড়ির ধাক্কায় কুকুরটি গুরুতর আহত হয়। ভিক্ষুদের স্নেহ ও সেবায় সে ধীরে ধীরে সুস্থ হয়ে ওঠে। সুস্থ হওয়ার পর আবার সে ভিক্ষুদের সঙ্গেই হাঁটতে থাকে। অবশেষে বৌদ্ধ সন্ন্যাসীরা তাকে তাঁদের পরিক্রমার স্থায়ী সঙ্গী করে নেন এবং নাম দেন-Alok Athe Peace Dog
বর্তমানে ১৯ জন বৌদ্ধ সন্ন্যাসী আমেরিকা যুক্তরাষ্ট্রে পদযাত্রা করছেন; গন্তব্য Washington DC। অলোকা এখন পর্যন্ত তাঁদের সঙ্গে প্রায় ২৩০০ মাইল হেঁটেছে। পথে-প্রান্তরে মানুষ যখনই জানতে পেরেছে সাধু ও অলোকা আসছে, তখনই তারা ছুটে এসেছে এক ঝলক দেখার জন্য।
অলোকার সুবিধার কথা ভেবে একটি ভ্যানের ব্যবস্থাও করা হয়েছে, কিন্তু সে খুব কমই তাতে ওঠে। প্রতিদিনই সে সাধুদের সঙ্গে হেঁটেই চলে। আজ ১০০ দিন পূর্ণ হলো অলোকা পৃথিবীর বুকে হেঁটে চলেছে।
মতামত