হিন্দুস নিউজ

হাজারীখিলে বিশ্বশান্তি কামনায় ১৮তম সার্বজনীন মহতী চণ্ডীপাঠ ও গীতাযজ্ঞ

Hindus News Voice of Hinduism
আপনার পণ্য ও প্রতিষ্ঠানের বিজ্ঞাপন দিন Hindus News এ।
 বিশ্বশান্তি ও মানবকল্যাণের মহৎ প্রত্যয়ে শ্রী শ্রী হরি ও গীতা মন্দির উন্নয়ন পরিষদের উদ্যোগে অনুষ্ঠিত হতে যাচ্ছে ১৮তম সার্বজনীন মহতী চণ্ডীপাঠ, ধর্মসভা ও গীতাযজ্ঞ। আগামী ২৬ ও ২৭ শে পৌষ ১৪৩২ বাংলা (১১ ও ১২ জানুয়ারি ২০২৬ ইংরেজি) দুই দিনব্যাপী এই মাঙ্গলিক অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে।

চট্টগ্রামের হাজারীখিল দেওয়ানজি পাড়া সার্বজনীন হরি ও গীতা মন্দির প্রাঙ্গণে এই ধর্মীয় উৎসব অনুষ্ঠিত হবে। আয়োজক কমিটির পক্ষ থেকে জানানো হয়েছে, কর্মসূচির প্রথম দিন ২৬ শে পৌষ (১১ জানুয়ারি, রবিবার) অনুষ্ঠিত হবে মহতী ধর্মসভা। পরদিন ২৭ শে পৌষ (১২ জানুয়ারি, সোমবার) অনুষ্ঠিত হবে মহতী গীতাযজ্ঞ।

এবারের অনুষ্ঠানে পৌরহিত্য করবেন সীতাকুণ্ড শংকর মঠ ও মিশনের অধ্যক্ষ এবং প্রখ্যাত ধর্মগুরু শ্রীমৎ স্বামী তপনানন্দ গীরি মহারাজ।

আয়োজকরা জানান, শাস্ত্রপাঠ, ধর্মীয় আলোচনা ও গীতাযজ্ঞের মাধ্যমে বিশ্বে শান্তি, সম্প্রীতি ও নৈতিকতার বার্তা ছড়িয়ে দেওয়াই এ আয়োজনের মূল লক্ষ্য। উক্ত পুণ্যনুষ্ঠানে ধর্মপ্রাণ ভক্তবৃন্দ ও সর্বস্তরের মানুষকে উপস্থিত থাকার জন্য মন্দির উন্নয়ন পরিষদের পক্ষ থেকে আন্তরিক আমন্ত্রণ জানানো হয়েছে।

0.0%
0.0%
0.0%
0.0%

মতামত

হিন্দুস নিউজ

রোববার, ২৭ সেপ্টেম্বর ২০২৬

হাজারীখিলে বিশ্বশান্তি কামনায় ১৮তম সার্বজনীন মহতী চণ্ডীপাঠ ও গীতাযজ্ঞ

প্রকাশের তারিখ : ০৯ জানুয়ারি ২০২৬

featured Image

প্রকাশক & সম্পাদক: শুভ চন্দ্র দে
HINDUS NEWS মিডিয়া লিমিটেডের পক্ষে প্রকাশক কর্তৃক ঢাকা থেকে প্রকাশিত

প্রকাশক & সম্পাদক: শুভ চন্দ্র দে,🔴HINDUS NEWS মিডিয়া লিমিটেডের পক্ষে প্রকাশক কর্তৃক ঢাকা থেকে প্রকাশিত।🔴যোগাযোগ: +88 01890890920🔴 ই-মেইল: news@hindus.news 🔴 বিজ্ঞাপন: ads@hindus.news

0:00 0:00
1.0x