হিন্দুস নিউজ

চন্দ্রনাথ ধামের অবৈধ দখলদারদের তালিকা প্রকাশ করল ‘চন্দ্রনাথ ধাম রক্ষা ও উন্নয়ন কমিটি’।

Hindus News Voice of Hinduism
আপনার পণ্য ও প্রতিষ্ঠানের বিজ্ঞাপন দিন Hindus News এ।
সীতাকুণ্ডের ঐতিহ্যবাহী তীর্থস্থান চন্দ্রনাথ ধাম বর্তমানে নানা সমস্যায় জর্জরিত। এর মধ্যে সবচেয়ে গুরুতর সমস্যা হলো ধামের জায়গা দখল করে গড়ে ওঠা অবৈধ স্থাপনা ও দখলদারিত্ব।

এই প্রেক্ষিতে ‘চন্দ্রনাথ ধাম রক্ষা ও উন্নয়ন কমিটি’ এক সাহসী উদ্যোগ গ্রহণ করেছে। সম্প্রতি তারা চন্দ্রনাথ ধামের বিভিন্ন এলাকা দখল করে রাখা অবৈধ দখলদারদের একটি তালিকা প্রকাশ করেছে। এই তালিকায় উল্লেখ আছে কারা কোথায় কীভাবে ধামের জায়গা দখল করে রেখেছে এবং কাদের দ্বারা এই কাজগুলো দীর্ঘদিন ধরে প্রশ্রয় পাচ্ছে।

কমিটির পক্ষ থেকে জানানো হয়, ধর্মীয় এই পবিত্র স্থানকে দখলদারদের হাত থেকে মুক্ত করতে প্রশাসনের সহায়তায় একটি বৃহৎ কর্মপরিকল্পনা গ্রহণ করা হচ্ছে।  

তালিকা প্রকাশের মাধ্যমে তারা সবার কাছে একটি বার্তা পৌঁছাতে চায় চন্দ্রনাথ ধাম সবার, এটি কোনো ব্যক্তির স্বার্থসিদ্ধির স্থান নয়। 

কমিটির আহ্বান, পবিত্র ধর্মীয় স্থানটির মর্যাদা রক্ষায় প্রশাসন, স্থানীয় জনগণ ও হিন্দু সমাজ একযোগে কাজ করুক। 

চন্দ্রনাথ ধাম হোক দখলমুক্ত, নিরাপদ ও শান্তির স্থান।

"শ্রী শ্রী চন্দ্রনাথ ধাম রক্ষা ও উন্নয়ন কমিটি" হতে প্রকাশিত বিজ্ঞপ্তিপত্রে জানানো হয়। 

ঐতিহাসিক শ্রী শ্রী চন্দ্রনাথ ধামে বিভিন্ন এলাকায় দখল করে রাখা অবৈধ দখলদারদের একটি তালিকা প্রকাশ করেছে। এতে মোট ২৮ জন সদস্যের নাম, তাঁদের পিতার নাম ও অবস্থান স্থান উল্লেখ রয়েছে। এবং সেখানে চন্দ্রনাথ ধামের ইতিহাস, কমিটির প্রয়োজনীয়তা ও দায়িত্বের ব্যাখ্যা রয়েছে।

কমিটির সভাপতি, সাধারণ সম্পাদক, সহ-সভাপতিসহ আরও কয়েকজন দায়িত্বপ্রাপ্ত সদস্যদের সাক্ষরিত এই বিজ্ঞপ্তিতে

শ্রী শ্রী চন্দ্রনাথ ধামের উন্নয়ন, নিরাপত্তা ও ঐতিহ্য রক্ষার্থে গঠিত এই কমিটির ভূমিকা তুলে ধরা হয়েছে।

এতে আরও তুলে ধরা হয়,ধামের বিভিন্ন স্থাপনা, জায়গা, সম্পত্তি রক্ষায় সক্রিয়ভাবে কাজ করতে এই কমিটি দায়বদ্ধ। পাশাপাশি সমাজের সকল শ্রেণি-পেশার ব্যক্তিদের ঐক্যবদ্ধভাবে পাশে থাকার আহ্বান জানানো হয়েছে।

0.0%
0.0%
0.0%
0.0%

মতামত

হিন্দুস নিউজ

রোববার, ২৭ সেপ্টেম্বর ২০২৬

চন্দ্রনাথ ধামের অবৈধ দখলদারদের তালিকা প্রকাশ করল ‘চন্দ্রনাথ ধাম রক্ষা ও উন্নয়ন কমিটি’।

প্রকাশের তারিখ : ১২ জানুয়ারি ২০২৬

featured Image

প্রকাশক & সম্পাদক: শুভ চন্দ্র দে
HINDUS NEWS মিডিয়া লিমিটেডের পক্ষে প্রকাশক কর্তৃক ঢাকা থেকে প্রকাশিত

প্রকাশক & সম্পাদক: শুভ চন্দ্র দে,🔴HINDUS NEWS মিডিয়া লিমিটেডের পক্ষে প্রকাশক কর্তৃক ঢাকা থেকে প্রকাশিত।🔴যোগাযোগ: +88 01890890920🔴 ই-মেইল: news@hindus.news 🔴 বিজ্ঞাপন: ads@hindus.news

0:00 0:00
1.0x