হিন্দুস নিউজ

দিনেই নামবে রাত! যেদিন ৬ মিনিট অন্ধকারে থাকবে পৃথিবী

| প্রিন্ট সংস্করণ

দিনেই নামবে রাত! যেদিন ৬ মিনিট অন্ধকারে থাকবে পৃথিবী
Hindus News Voice of Hinduism
আপনার পণ্য ও প্রতিষ্ঠানের বিজ্ঞাপন দিন Hindus News এ।

একুশ শতকের সবচেয়ে দীর্ঘস্থায়ী পূর্ণ সূর্যগ্রহণ ঘটতে যাচ্ছে আগামী ২ আগস্ট ২০২৭। ওই দিন দিনের বেলাতেই পৃথিবীর বিস্তীর্ণ অংশ কিছু সময়ের জন্য অস্বাভাবিক অন্ধকারে ঢেকে যাবে। চাঁদ সূর্যকে পুরোপুরি আড়াল করে দেওয়ায় কয়েক মিনিটের জন্য দিন ও রাতের পার্থক্য বোঝা কঠিন হয়ে পড়বে।

জ্যোতির্বিজ্ঞানীদের ধারণা অনুযায়ী, ইউরোপ, উত্তর আফ্রিকা ও মধ্যপ্রাচ্যের কিছু অঞ্চলে সর্বোচ্চ প্রায় ছয় মিনিট পর্যন্ত পূর্ণ অন্ধকার বিরাজ করবে, যা এই শতাব্দীর দীর্ঘতম পূর্ণ সূর্যগ্রহণ হিসেবে বিবেচিত হচ্ছে। ইউরোপের বড় একটি অংশ, পশ্চিম এশিয়া এবং পূর্ব আফ্রিকার বিভিন্ন দেশে আংশিক সূর্যগ্রহণ দেখা গেলেও যুক্তরাষ্ট্র, অস্ট্রেলিয়া এবং এশিয়ার অধিকাংশ দেশ থেকে এই গ্রহণ দেখা যাবে না।

দীর্ঘদিন ধরেই বিজ্ঞানীরা এই সূর্যগ্রহণের পূর্বাভাস দিয়ে আসছিলেন। আধুনিক জ্যোতির্বৈজ্ঞানিক প্রযুক্তির মাধ্যমে এখন গ্রহণের নির্দিষ্ট সময়, গতিপথ এবং কোন কোন অঞ্চল থেকে এটি দৃশ্যমান হবে-সবকিছুই নির্ভুলভাবে নির্ধারণ করা হয়েছে।

পূর্ণ সূর্যগ্রহণের সরু বলয়টি শুরু হবে মরক্কো ও দক্ষিণ স্পেন থেকে। এরপর এটি অতিক্রম করবে আলজেরিয়া, তিউনিসিয়া, লিবিয়া, মিসর ও সৌদি আরব। পরবর্তীতে ইয়েমেন হয়ে সোমালিয়ার উপকূলে গিয়ে এর পথ শেষ হবে। এই বলয়ের আশপাশের বিস্তৃত এলাকায় আংশিক সূর্যগ্রহণ দেখা যাবে। অনেক স্থানে দুপুরবেলা আকাশ এমনভাবে অন্ধকার হয়ে যাবে, যেন হঠাৎ সন্ধ্যা নেমে এসেছে।

চাঁদের ছায়া ঘণ্টায় প্রায় দুই হাজার কিলোমিটার গতিতে পৃথিবীর ওপর দিয়ে অগ্রসর হবে। মরুভূমি, নদীতীর, খোলা মাঠ কিংবা শহরের ছাদ-যেখান থেকেই হোক না কেন, মানুষ এই বিরল ও বিস্ময়কর প্রাকৃতিক ঘটনাটি প্রত্যক্ষ করার সুযোগ পাবে।

0.0%
0.0%
0.0%
0.0%

মতামত

হিন্দুস নিউজ

রোববার, ২৭ সেপ্টেম্বর ২০২৬

দিনেই নামবে রাত! যেদিন ৬ মিনিট অন্ধকারে থাকবে পৃথিবী

প্রকাশের তারিখ : ২০ জানুয়ারি ২০২৬

featured Image

প্রকাশক & সম্পাদক: শুভ চন্দ্র দে
HINDUS NEWS মিডিয়া লিমিটেডের পক্ষে প্রকাশক কর্তৃক ঢাকা থেকে প্রকাশিত

প্রকাশক & সম্পাদক: শুভ চন্দ্র দে,🔴HINDUS NEWS মিডিয়া লিমিটেডের পক্ষে প্রকাশক কর্তৃক ঢাকা থেকে প্রকাশিত।🔴যোগাযোগ: +88 01890890920🔴 ই-মেইল: news@hindus.news 🔴 বিজ্ঞাপন: ads@hindus.news

0:00 0:00
1.0x