হিন্দুস নিউজ

ভারতেই খেলবে না বাংলাদেশ—আইসিসিকে ফের চিঠি বিসিবির, যুক্ত হলো নতুন দাবি

Hindus News Voice of Hinduism
আপনার পণ্য ও প্রতিষ্ঠানের বিজ্ঞাপন দিন Hindus News এ।
অনেক নাটকীয়তার পর গত বুধবার আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল (আইসিসি) বাংলাদেশকে জানিয়ে দেয়, ভারতে গিয়েই ২০২৬ টি-টোয়েন্টি বিশ্বকাপে অংশ নিতে হবে। তবে সে নির্দেশনার পরও নিজেদের অবস্থানে অনড় বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। স্পষ্ট জানিয়ে দেওয়া হয়েছে—ভারতে গিয়ে বিশ্বকাপ খেলবে না বাংলাদেশ।

এবার সেই অবস্থান আবারও আনুষ্ঠানিকভাবে আইসিসিকে জানাল বিসিবি। নতুন করে পাঠানো একটি ই-মেইলে আগের আপত্তির পুনরাবৃত্তির পাশাপাশি যোগ হয়েছে নতুন এক দাবি। ভেন্যু পরিবর্তন সংক্রান্ত বিষয়টি যেন আইসিসির স্বাধীন ডিসপিউট রেজোল্যুশন কমিটির কাছে পাঠানো হয়—এমন অনুরোধ জানিয়েছে বিসিবি। উল্লেখ্য, কোনো বিতর্ক বা বিরোধ দেখা দিলে আইসিসির স্বাধীন আইনজীবীদের সমন্বয়ে গঠিত এই কমিটিই চূড়ান্ত নিষ্পত্তি করে থাকে।

এর আগে গতকাল ক্রিকেটারদের সঙ্গে বৈঠক করেন যুব ও ক্রীড়া উপদেষ্টা অধ্যাপক আসিফ নজরুল। বৈঠক শেষে সাংবাদিকদের মুখোমুখি হয়ে তিনি সাফ জানিয়ে দেন,

“আমাদের সিদ্ধান্ত পরিবর্তন হওয়ার কোনো রকম সুযোগ নেই।”

গত বুধবার বাংলাদেশকে নির্দেশনা দেওয়ার পর থেকে এ বিষয়ে নীরব ভূমিকা পালন করছে আইসিসি। এরপর আর কোনো আনুষ্ঠানিক বক্তব্য বা ব্যাখ্যা দেয়নি ক্রিকেটের সর্বোচ্চ নিয়ন্ত্রক সংস্থাটি।

উল্লেখ্য, ২০২৬ টি-টোয়েন্টি বিশ্বকাপে ‘বি’ গ্রুপে থাকা বাংলাদেশের সবকটি ম্যাচই নির্ধারিত রয়েছে ভারতে। সূচি অনুযায়ী প্রথম তিনটি ম্যাচ হওয়ার কথা কলকাতায় এবং শেষ ম্যাচটি মুম্বাইতে। বাংলাদেশের পক্ষ থেকে আপত্তি জানানো হলেও এখন পর্যন্ত সূচি বা ভেন্যুতে কোনো পরিবর্তন আনেনি আইসিসি।

অন্যদিকে বিসিবিও তাদের অবস্থান থেকে একচুলও সরে আসেনি। ফলে চলমান অচলাবস্থার কারণে আসন্ন টি-টোয়েন্টি বিশ্বকাপে বাংলাদেশের অংশগ্রহণ নিয়েই তৈরি হয়েছে চরম অনিশ্চয়তা। পরিস্থিতি এমন পর্যায়ে পৌঁছেছে যে, বর্তমান অবস্থায় বিশ্বকাপে বাংলাদেশের খেলা না হওয়ার সম্ভাবনাই জোরালো হয়ে উঠছে।

0.0%
0.0%
0.0%
0.0%

মতামত

হিন্দুস নিউজ

রোববার, ২৭ সেপ্টেম্বর ২০২৬

ভারতেই খেলবে না বাংলাদেশ—আইসিসিকে ফের চিঠি বিসিবির, যুক্ত হলো নতুন দাবি

প্রকাশের তারিখ : ২৩ জানুয়ারি ২০২৬

featured Image

প্রকাশক & সম্পাদক: শুভ চন্দ্র দে
HINDUS NEWS মিডিয়া লিমিটেডের পক্ষে প্রকাশক কর্তৃক ঢাকা থেকে প্রকাশিত

প্রকাশক & সম্পাদক: শুভ চন্দ্র দে,🔴HINDUS NEWS মিডিয়া লিমিটেডের পক্ষে প্রকাশক কর্তৃক ঢাকা থেকে প্রকাশিত।🔴যোগাযোগ: +88 01890890920🔴 ই-মেইল: news@hindus.news 🔴 বিজ্ঞাপন: ads@hindus.news

0:00 0:00
1.0x