দিনাজপুরের বোচাগঞ্জ উপজেলার বৈরকুড়ী, সহষপুর ও সনকাই এলাকার ঐতিহ্যবাহী শ্রীশ্রী শাকোয়া কালী পূজা মন্দিরে ধর্মীয় ভাবগাম্ভীর্য ও উৎসবমুখর পরিবেশে শ্রীশ্রী কালী পূজা চলমান রয়েছে। শাকোয়া কালী পূজা মন্দির কমিটির আয়োজনে এ বছরও অনুষ্ঠিত হচ্ছে ৫ দিনব্যাপী আরতী প্রতিযোগিতা ও সাংস্কৃতিক অনুষ্ঠান।
৩ পৌষ ১৪৩২ বঙ্গাব্দ, ১৯ ডিসেম্বর ২০২৫ খ্রিস্টাব্দ, শুক্রবার শ্রীশ্রী মা কালীর পাটে আগমন ও সন্ধিপূজার মধ্য দিয়ে পূজার আনুষ্ঠানিক সূচনা হয়।
বর্তমানে পূজার কার্যক্রম চলমান রয়েছে। এর অংশ হিসেবে ৪, ৫ ও ৬ পৌষ ১৪৩২ বঙ্গাব্দ (২০, ২১ ও ২২ ডিসেম্বর ২০২৫ খ্রিস্টাব্দ), শনিবার, রবিবার ও সোমবার বলিদান, আরতী প্রতিযোগিতা এবং বিভিন্ন ধর্মীয় আনুষ্ঠানিকতা অনুষ্ঠিত হচ্ছে।
পূজার শেষ দিন ৭ পৌষ ১৪৩২ বঙ্গাব্দ, ২৩ ডিসেম্বর ২০২৫ খ্রিস্টাব্দ, মঙ্গলবার আরতী প্রতিযোগিতার চূড়ান্ত পর্ব ও বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে।
পূজাকে ঘিরে মন্দির প্রাঙ্গণ ও আশপাশের এলাকায় বৈচিত্র্যময় পণ্যের সমাহারে বসেছে গ্রামবাংলার ঐতিহ্যবাহী মেলা। শিশু-কিশোর থেকে শুরু করে সব বয়সী মানুষের উপস্থিতিতে মেলা প্রাঙ্গণ উৎসবের রঙে রাঙিয়ে উঠেছে।
অনুষ্ঠানে সাউন্ড ব্যবস্থাপনার দায়িত্বে রয়েছে জননী সাউন্ড এবং ডেকোরেশনের দায়িত্ব পালন করছে মা ডেকোরেটর এন্ড ইভেন্ট ম্যানেজমেন্ট, জয়নন্দ, কাহারোল।
মন্দির কমিটির সভাপতি শ্রী কৃষ্ণ রায় ও সাধারণ সম্পাদক শ্রী গিরিজ রায় জানান, শাকোয়া কালী পূজা এ অঞ্চলের একটি ঐতিহ্যবাহী ধর্মীয় উৎসব। প্রতিবছরের মতো এবারও পূজা উপলক্ষে হাজার হাজার ভক্ত ও পূণ্যার্থীর আগমনে মেলা প্রাঙ্গণ মুখরিত হয়ে উঠেছে।
আয়োজকরা জানান, পূজা, মেলা ও সাংস্কৃতিক অনুষ্ঠান শান্তিপূর্ণ ও সুশৃঙ্খলভাবে সম্পন্ন করতে সার্বিক প্রস্তুতি গ্রহণ করা হয়েছে।
শ্রীশ্রী শাকোয়া কালী পূজা উপলক্ষে ৫ দিনব্যাপী আরতী প্রতিযোগিতা ও সাংস্কৃতিক অনুষ্ঠান চলমান
মতামত