হিন্দুস নিউজ

টি-টোয়েন্টি বিশ্বকাপে নতুন মোড়, আবারও ডাক পেতে পারে বাংলাদেশ

| প্রিন্ট সংস্করণ

টি-টোয়েন্টি বিশ্বকাপে নতুন মোড়, আবারও ডাক পেতে পারে বাংলাদেশ
Hindus News Voice of Hinduism
আপনার পণ্য ও প্রতিষ্ঠানের বিজ্ঞাপন দিন Hindus News এ।

টি-টোয়েন্টি বিশ্বকাপ ঘিরে চলমান অনিশ্চয়তার নাটক নতুন মোড় নিয়েছে। নিরাপত্তাজনিত উদ্বেগের কারণে ভারতে গিয়ে বিশ্বকাপ খেলতে অস্বীকৃতি জানানোর পর বাংলাদেশকে আসন্ন টি-টোয়েন্টি বিশ্বকাপ থেকে বাদ দেওয়া হয়। বাংলাদেশের পরিবর্তে স্কটল্যান্ডকে অন্তর্ভুক্ত করা হয় টুর্নামেন্টে। তবে সাম্প্রতিক ঘটনাপ্রবাহে আবারও ক্ষীণ আশার আলো দেখছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।

নতুন করে আলোচনায় এসেছে পাকিস্তান ক্রিকেট বোর্ডের (পিসিবি) অবস্থান। বাংলাদেশের প্রতি সংহতি জানিয়ে বিশ্বকাপ বয়কট করার বিষয়টি গুরুত্ব সহকারে ভাবছে পাকিস্তান। এ বিষয়ে পাকিস্তানের প্রধানমন্ত্রী শেহবাজ শরিফের সঙ্গে বৈঠক শেষে পিসিবি চেয়ারম্যান মহসিন নাকভি জানিয়েছেন, আগামী শুক্রবার অথবা সোমবার তারা চূড়ান্ত সিদ্ধান্ত জানাবে।

বর্তমান সূচি অনুযায়ী পাকিস্তান ‘এ’ গ্রুপের দল হিসেবে তাদের সব ম্যাচ শ্রীলঙ্কায় খেলার কথা রয়েছে। তবে পাকিস্তান যদি বিশ্বকাপ থেকে সরে দাঁড়ানোর সিদ্ধান্ত নেয়, তাহলে তাদের স্থলাভিষিক্ত হিসেবে বাংলাদেশকে অন্তর্ভুক্ত করার কথা ভাবছে আইসিসি। সেক্ষেত্রে বিসিবির দাবির আলোকে বাংলাদেশও ‘এ’ গ্রুপে থেকে সব ম্যাচ শ্রীলঙ্কাতেই খেলবে, যা লজিস্টিক্যাল দিক থেকেও তুলনামূলক সহজ হবে বলে মনে করা হচ্ছে।

হিন্দুস্তান টাইমসের এক প্রতিবেদনে বলা হয়েছে, পাকিস্তান যদি বিশ্বকাপ বয়কট করে, তাহলে বাংলাদেশই পাবে প্রথম সুযোগ। আইসিসির এক কর্মকর্তার উদ্ধৃতি দিয়ে প্রতিবেদনে উল্লেখ করা হয়, পাকিস্তান সরে দাঁড়ালে বাংলাদেশকে সরাসরি ‘এ’ গ্রুপে অন্তর্ভুক্ত করা হবে এবং তাদের সব ম্যাচ শ্রীলঙ্কায় আয়োজন করা হবে।

তবে বিশ্লেষকদের মতে, এই পরিস্থিতি পাকিস্তানের জন্য এক ধরনের কৌশলগত ফাঁদও হতে পারে। কারণ যে বাংলাদেশের জন্য পাকিস্তান বিশ্বকাপ বর্জনের কথা ভাবছে, সেই বাংলাদেশই যদি শেষ পর্যন্ত তাদের জায়গায় খেলার সুযোগ পায়, তাহলে সেটি পাকিস্তানের জন্য বিব্রতকর হয়ে উঠতে পারে। ধারণা করা হচ্ছে, এমন সম্ভাবনার ইঙ্গিত দিয়েই আইসিসি পাকিস্তানকে সিদ্ধান্ত নেওয়ার আগে নতুন করে ভাবার সুযোগ দিচ্ছে।

সব মিলিয়ে টি-টোয়েন্টি বিশ্বকাপের অংশগ্রহণ নিয়ে নাটক এখনো শেষ হয়নি। এখন ক্রিকেটপ্রেমীদের দৃষ্টি পাকিস্তানের চূড়ান্ত সিদ্ধান্তের দিকে। সেই সিদ্ধান্তই নির্ধারণ করবে—বিশ্বকাপের মঞ্চে আবারও লাল-সবুজের প্রতিনিধিত্ব দেখা যাবে কি না।

0.0%
0.0%
0.0%
0.0%

মতামত

হিন্দুস নিউজ

রোববার, ২৭ সেপ্টেম্বর ২০২৬

টি-টোয়েন্টি বিশ্বকাপে নতুন মোড়, আবারও ডাক পেতে পারে বাংলাদেশ

প্রকাশের তারিখ : ২৭ জানুয়ারি ২০২৬

featured Image

প্রকাশক & সম্পাদক: শুভ চন্দ্র দে
HINDUS NEWS মিডিয়া লিমিটেডের পক্ষে প্রকাশক কর্তৃক ঢাকা থেকে প্রকাশিত

প্রকাশক & সম্পাদক: শুভ চন্দ্র দে,🔴HINDUS NEWS মিডিয়া লিমিটেডের পক্ষে প্রকাশক কর্তৃক ঢাকা থেকে প্রকাশিত।🔴যোগাযোগ: +88 01890890920🔴 ই-মেইল: news@hindus.news 🔴 বিজ্ঞাপন: ads@hindus.news

0:00 0:00
1.0x