পিরোজপুর জেলার ডুমুরিতলা শ্রীগুরু সংঘ আশ্রমের উদ্যোগে মঙ্গল শোভাযাত্রা অনুষ্ঠিত হয়েছে। এ অনুষ্ঠানে বিপুল সংখ্যক নারী, পুরুষ সুসজ্জিতভাবে শোভাযাত্রায় অংশগ্রহণ করেন। দূরদূরান্ত থেকে আসা ভক্তবৃন্দ ও পুন্যার্থীদের পদচারণায় মুখরিত হয়ে ওঠে উৎসব অঙ্গন।
শ্রীগুরু সঙ্ঘ প্রতিষ্ঠাতা পরিব্রাজকাচার্য্যবর শ্রীমদ্ দূর্গাপ্রসন্ন পরমহংসদেবের স্ব হস্তে প্রতিষ্ঠিত শ্রীগুরু সঙ্ঘ ফুলঝুড়ি আশ্রম ১৩৫৫ বঙ্গাব্দে গুরুভগবান আশ্রম প্রতিষ্ঠার ৭৮ তম বর্ষ মাঘী পূর্নিমা তিথি উপলক্ষে শ্রীশ্রী তারকব্রহ্ম মহানামযজ্ঞানুষ্টানের শনিবার(৩১ জানুয়ারি) শুভ মঙ্গল শোভাযাত্রার মাধ্যমে অনুষ্ঠানের শুভ সূচনা হয়।
বর্ণাঢ্য শোভাযাত্রায় আগত দর্শনার্থীদের উপস্থিতিতে মুগ্ধ হয়ে ডুমুরিতলা শ্রীগুরু সংঘ আশ্রমের কমিটির পক্ষ থেকে সকলকে ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানানো হয়।


মতামত