আয়োজক সূত্রে জানা গেছে, “ঘরে ঘরে রামকে জাগাও, অন্তরে হনুমানকে জাগাও” এই প্রতিপাদ্য বিষয়কে সামনে রেখে আগামী ২৬ ও ২৭ মার্চ দুই দিনব্যাপী বর্ণাঢ্য কর্মসূচির মাধ্যমে মহোৎসব উদযাপন করা হবে। অনুষ্ঠানে ধর্মীয় আলোচনা, পূজা-অর্চনা, ভক্তিমূলক সংগীত ও বিভিন্ন সাংস্কৃতিক আয়োজন থাকবে।
আয়োজক পরিষদের পক্ষ থেকে জানানো হয়েছে, প্রতি বছরের ধারাবাহিকতায় এবারও উৎসবকে সফল ও সার্থক করতে সকল ধর্মপ্রাণ ভক্তবৃন্দকে সপরিবারে উপস্থিত থাকার জন্য আন্তরিক আহ্বান জানানো হচ্ছে।
আয়োজকরা আশা প্রকাশ করেন, সকলের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে উৎসবটি সৌহার্দ্য ও ভ্রাতৃত্বের এক অনন্য মিলনমেলায় পরিণত হবে।

মতামত