ভোলা জেলার তজুমুদ্দিন উপজেলার আড়ালিয়া চাদপুরে পরম ভক্তি ও ধর্মীয় ভাবগাম্ভীর্যের মধ্য দিয়ে পালিত হতে যাচ্ছে শ্রী শ্রী অচ্যুতানন্দ ব্রহ্মচারী বাবাজি-এর ২৭তম তিরোধান উৎসব। এ উপলক্ষে আগামীকাল থেকে শুরু হচ্ছে ৫ দিনব্যাপী অধিবাস ও শ্রী শ্রী মহানাম যজ্ঞ অনুষ্ঠান।
আয়োজক সূত্রে জানা গেছে, প্রথম দিন অধিবাসের মধ্য দিয়ে আনুষ্ঠানিকভাবে কর্মসূচির সূচনা হবে। পরবর্তীতে প্রতিদিন অখণ্ড হরিনাম সংকীর্তন, শাস্ত্র পাঠ, ভক্তিমূলক আলোচনা ও প্রসাদ বিতরণ অনুষ্ঠিত হবে। দূর-দূরান্ত থেকে ভক্তবৃন্দ ও অনুসারীরা এই মহোৎসবে অংশগ্রহণ করবেন বলে আশা করা হচ্ছে।
উৎসব কমিটির পক্ষ থেকে জানানো হয়েছে, ধর্মপ্রাণ সনাতনী ভক্তদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে অনুষ্ঠানটি সার্থক হয়ে উঠবে।


এদিকে উৎসব উপলক্ষে এলাকাজুড়ে উৎসবের আমেজ বিরাজ করছে। স্থানীয় ভক্ত ও সেবকদের ব্যস্ততা লক্ষ্য করা গেছে মণ্ডপ সাজসজ্জা ও অতিথি আপ্যায়নের প্রস্তুতিতে। হরিনামেই মুক্তি, ভক্তিতেই শান্তি—এই মন্ত্রকে ধারণ করে আগামী পাঁচ দিন আড়ালিয়া চাদপুরে ভক্তদের মিলনমেলায় পরিণত হবে পুরো মন্দির প্রাঙ্গণ
মতামত