অনুমোদিত কমিটিতে আহ্বায়ক হিসেবে মনোনীত হয়েছেন শ্রীমান সুশান্ত চৌধুরী (সম্রাট) এবং সদস্য সচিব হিসেবে দায়িত্ব পেয়েছেন শ্রী শান্ত সূত্রধর।
এছাড়াও কমিটির সিনিয়র যুগ্ম আহ্বায়ক পদে নির্বাচিত হয়েছেন শ্রী বিদ্যুৎ সূত্রধর এবং সিনিয়র যুগ্ম সদস্য সচিব পদে মনোনীত হয়েছেন শ্রী শ্রাবণ চন্দ্র দাস।


“বাংলাদেশ সনাতন মহাসংঘের আদর্শ ও লক্ষ্য বাস্তবায়নে চাঁদপুর জেলার সকল সনাতনী যুবসমাজ ও সচেতন নাগরিকদের নিয়ে একটি শক্তিশালী সাংগঠনিক প্ল্যাটফর্ম গড়ে তুলতে আমরা ঐক্যবদ্ধভাবে কাজ করবো। ধর্মীয় মূল্যবোধ, সামাজিক সম্প্রীতি ও সাংগঠনিক শৃঙ্খলা বজায় রেখে জেলার প্রতিটি ইউনিটকে সক্রিয় করা হবে।”
সদস্য সচিব শ্রী শান্ত সূত্রধর বলেন,
“আমাদের ওপর অর্পিত এই দায়িত্ব একটি বড় আস্থা ও সম্মানের বিষয়। সংগঠনের সাংগঠনিক কার্যক্রম সম্প্রসারণ, নতুন নেতৃত্ব তৈরি এবং সনাতনী সমাজের অধিকার ও স্বার্থ রক্ষায় আমরা নিরলসভাবে কাজ করে যাবো। সকলের সহযোগিতা ও আশীর্বাদ কামনা করছি।”
নবগঠিত আহ্বায়ক কমিটির নেতৃবৃন্দ আশা প্রকাশ করেন যে, সম্মিলিত প্রচেষ্টার মাধ্যমে বাংলাদেশ সনাতন মহাসংঘ চাঁদপুর জেলায় একটি সুসংগঠিত ও শক্তিশালী অবস্থান তৈরি করতে সক্ষম হবে এবং ভবিষ্যতে পূর্ণাঙ্গ কমিটি গঠনের মাধ্যমে সাংগঠনিক কার্যক্রম আরও বেগবান হবে।
মতামত