হিন্দুস নিউজ

চন্দনাইশে কেন্দ্রীয় তপোবন আশ্রমের ৬২তম প্রতিষ্ঠাবার্ষিকী উৎসবের বর্ণাঢ্য আয়োজন

Hindus News Voice of Hinduism
আপনার পণ্য ও প্রতিষ্ঠানের বিজ্ঞাপন দিন Hindus News এ।

চট্টগ্রামের চন্দনাইশ উপজেলার দোহাজারী পৌরসভার দেবকুলস্থ কেন্দ্রীয় তপোবন আশ্রমে আগামী ১০ মার্চ থেকে শুরু হচ্ছে চার দিনব্যাপী ৬২তম প্রতিষ্ঠাবার্ষিকী উৎসব। শ্রীশ্রী পরমহংস মহাযোগী শ্রীমৎ স্বামী সুরেশ্বরানন্দ পুরী গুরু মহারাজ প্রতিষ্ঠিত এই আশ্রমে ঋষি পরম্পরায় আয়োজিত এ উৎসব উপলক্ষে মহতী ধর্মসভা, শ্রীশ্রী গীতা হোমযজ্ঞ এবং ষোড়শপ্রহরব্যাপী শ্রীশ্রী পূর্ণব্রহ্ম হরিনাম সংকীর্তনের আয়োজন করা হয়েছে।

আয়োজক কমিটির পক্ষ থেকে জানানো হয়েছে, জগতের মঙ্গল কামনা এবং বিশ্বের সকল মানুষের মধ্যে সৌহার্দ্য ও সম্প্রীতি প্রতিষ্ঠার লক্ষ্যে এই ধর্মীয় আয়োজন করা হয়েছে। শ্রীশ্রী যোগী শ্রীমৎ স্বামী প্রাঞ্জলানন্দ পুরী মহারাজের পৌরহিত্যে এবারের উৎসবকে ঘিরে ভক্তদের মাঝে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা বিরাজ করছে।

উৎসবের প্রথম দিন ১০ মার্চ ব্রহ্মমুহূর্তে ধ্বজা উত্তোলন ও সমবেত উপাসনার মাধ্যমে আনুষ্ঠানিক সূচনা হবে। বিকাল ২টা ১ মিনিটে ভক্তিমূলক গানের অনুষ্ঠান ‘তপোবন সংগীত’, সন্ধ্যা ৫টা ১ মিনিটে সন্ধ্যারতি ও সমবেত উপাসনা অনুষ্ঠিত হবে। এরপর সন্ধ্যা ৫টা ৩০ মিনিটে স্বামী সুরেশ্বরানন্দ পুরী গুরু মহারাজের জীবনাল্লেখ্য বিষয়ক আলোচনা সভা এবং রাত ১০টা ১ মিনিটে শ্রীশ্রী গীতা হোমযজ্ঞ ও শ্রীশ্রী পূর্ণব্রহ্ম হরিনাম সংকীর্তনের শুভ অধিবাস অনুষ্ঠিত হবে।

১১ মার্চ সকাল ৮টা ৩১ মিনিটে গুরু মহারাজের সমাধি মহিমাময় ও পুষ্পিত অলংকরণ, সকাল ৯টা ৩১ মিনিটে গীতা হোমযজ্ঞের মঙ্গলঘট স্থাপন ও যজ্ঞের শুভারম্ভ অনুষ্ঠিত হবে। মধ্যাহ্ন ১২টা ১ মিনিটে দীক্ষাদান অনুষ্ঠান এবং ১টা ১ মিনিটে গুরু মহারাজের রাজভোগ ও মহাপ্রসাদ আস্বাদন অনুষ্ঠিত হবে। বিকাল ৫টা ১ মিনিটে গীতা হোমযজ্ঞের পূর্ণাহুতি এবং রাত ১০টা ১ মিনিটে ভক্তদের জন্য মহাপ্রসাদ বিতরণ করা হবে।

১২ মার্চ দিনব্যাপী শ্রীশ্রী পূর্ণব্রহ্ম হরিনাম সংকীর্তন অনুষ্ঠিত হবে। এদিন মধ্যাহ্ন ১২টা ১ মিনিটে দীক্ষাদান এবং ১টা ১ মিনিটে রাজভোগ ও মহাপ্রসাদ আস্বাদনের আয়োজন থাকবে। সন্ধ্যা ৬টা ৩১ মিনিটে সন্ধ্যারতি ও সমবেত উপাসনা অনুষ্ঠিত হবে।

১৩ মার্চ ঊষালগ্নে সমবেত উপাসনার মাধ্যমে শ্রীশ্রী পূর্ণব্রহ্ম হরিনাম সংকীর্তনের পূর্ণাহুতি দেওয়া হবে। একই সঙ্গে বিশ্বমঙ্গল প্রার্থনা ও ধ্বজা অবতারণের মাধ্যমে চার দিনব্যাপী এই ধর্মীয় অনুষ্ঠানের পরিসমাপ্তি ঘটবে।

উৎসবে দেশবরেণ্য বিভিন্ন সংকীর্তন দল অংশগ্রহণ করবে। এর মধ্যে রয়েছে চট্টগ্রামের গোপাল বাড়ি সম্প্রদায়, ভোলার শ্রীশ্রী বৈষ্ণব নারায়ণ দে সম্প্রদায়, চট্টগ্রামের পটিয়ার জয় জগন্নাথ সম্প্রদায়, নোয়াখালীর সমাধি আশ্রম সম্প্রদায় এবং ভোলার শ্রীশ্রী প্রভু নিত্যানন্দ সম্প্রদায়।

আয়োজক কমিটি জানিয়েছে, চট্টগ্রাম শহর থেকে বহদ্দারহাট বাস টার্মিনাল অথবা নতুন ব্রিজ (কর্ণফুলী সেতু) থেকে কক্সবাজারগামী বাসে দোহাজারী নেমে সিএনজি বা টেম্পু যোগে প্রায় ৫ কিলোমিটার পূর্বে গেলেই তপোবন আশ্রমে পৌঁছানো যাবে।

আয়োজকরা এই আধ্যাত্মিক মিলনমেলায় জাতি-ধর্ম-বর্ণ নির্বিশেষে সকল ভক্ত ও শুভানুধ্যায়ীদের উপস্থিত থাকার জন্য আন্তরিক আমন্ত্রণ জানিয়েছেন।

0.0%
0.0%
0.0%
0.0%

মতামত

হিন্দুস নিউজ

রোববার, ২৭ সেপ্টেম্বর ২০২৬

চন্দনাইশে কেন্দ্রীয় তপোবন আশ্রমের ৬২তম প্রতিষ্ঠাবার্ষিকী উৎসবের বর্ণাঢ্য আয়োজন

প্রকাশের তারিখ : ০৯ মার্চ ২০২৬

featured Image

প্রকাশক & সম্পাদক: শুভ চন্দ্র দে
HINDUS NEWS মিডিয়া লিমিটেডের পক্ষে প্রকাশক কর্তৃক ঢাকা থেকে প্রকাশিত

প্রকাশক & সম্পাদক: শুভ চন্দ্র দে,🔴HINDUS NEWS মিডিয়া লিমিটেডের পক্ষে প্রকাশক কর্তৃক ঢাকা থেকে প্রকাশিত।🔴যোগাযোগ: +88 01890890920🔴 ই-মেইল: news@hindus.news 🔴 বিজ্ঞাপন: ads@hindus.news

0:00 0:00
1.0x