দিনাজপুর শহরের চকবাজার শ্রীশ্রী হরিসভা প্রাঙ্গণে অনুষ্ঠিত ৭৭তম ৬৪ প্রহরব্যাপী শ্রীশ্রী মহানাম যজ্ঞানুষ্ঠান ও অষ্টকালীন লীলাকীর্তন পরিদর্শন করেছেন দিনাজপুর-৩ (সদর) আসনের নবনির্বাচিত সংসদ সদস্য সৈয়দ জাহাঙ্গীর আলম।
সোমবার (৯ মার্চ ২০২৬) তিনি অনুষ্ঠানে উপস্থিত হয়ে ভক্ত ও পুণ্যার্থীদের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করেন এবং ধর্মীয় এ আয়োজনের সার্বিক খোঁজখবর নেন।
এ সময় উপস্থিত ছিলেন চকবাজার শ্রীশ্রী হরিসভা কমিটির সাধারণ সম্পাদক চিত্ত ঘোষ। কমিটির পক্ষে উপস্থিত ছিলেন ঈশ্বর চন্দ্র গুপ্ত, পরিমল চক্রবর্তী (তপন), অরুণ সিনহা ও সমর দাস। এছাড়া বাসুনিয়াপট্টি দুর্গা মন্দির কমিটির সভাপতি ডা. শান্তনু বসু, জেলা বিএনপির সহ-সাংগঠনিক সম্পাদক মো. জাহাঙ্গীর আলম, জেলা ছাত্রদলের সাবেক আহ্বায়ক মোস্তফা কামাল মিলন, জেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক রাসেল আলী চৌধুরী লিমন, ছাত্রদলের ভারপ্রাপ্ত সভাপতি রুবেল ইসলাম, সহ-সভাপতি শুভ, জেলা কৃষক দলের যুগ্ম আহ্বায়ক রফিকুল ইসলাম পাভেল, বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিস্টান কল্যাণ ফ্রন্ট দিনাজপুর জেলা শাখার আহ্বায়ক উত্তম কুমার রায়, ৩ নম্বর ওয়ার্ড বিএনপির উপদেষ্টা শওকতুল্লাহ মজিদ বাদশা, সহ-সভাপতি অশোক গুপ্ত, সেক্রেটারি আনোয়ার হোসেন বাবলু, সদস্য বিজয় গুপ্ত ও সাঈদ আলী এবং জেলা জিয়া মঞ্চের যুগ্ম আহ্বায়ক মো. মানিকসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
পরে সংসদ সদস্য সৈয়দ জাহাঙ্গীর আলম মহানাম যজ্ঞানুষ্ঠানে আগত ভক্ত ও পুণ্যার্থীদের মাঝে প্রসাদ বিতরণ করেন।
উল্লেখ্য, ৭৭তম ৬৪ প্রহরব্যাপী মহানাম যজ্ঞানুষ্ঠান গত ৮ মার্চ শুরু হয়ে আগামী ১৫ মার্চ পর্যন্ত নামযজ্ঞ চলবে। ১৬ মার্চ অষ্টকালীন লীলাকীর্তন অনুষ্ঠিত হবে। ১৭ মার্চ ৬৪ মহন্তের ভোগ উৎসব, মহন্ত বিদায় ও প্রসাদ বিতরণ করা হবে। এছাড়া ১৮ মার্চ রাতে পদাবলী কীর্তনের আয়োজন করা হয়েছে।


মতামত