হিন্দুস নিউজ

পাহাড়ের বুকে অবস্থিত শ্রী রামকৃষ্ণ সেবাশ্রমে নবনির্মিত রামকৃষ্ণ মন্দির শুভ উদ্বোধন ও উৎসর্গ অনুষ্ঠান

| প্রিন্ট সংস্করণ

পাহাড়ের বুকে অবস্থিত শ্রী রামকৃষ্ণ সেবাশ্রমে নবনির্মিত রামকৃষ্ণ মন্দির শুভ উদ্বোধন ও উৎসর্গ অনুষ্ঠান
Hindus News Voice of Hinduism
আপনার পণ্য ও প্রতিষ্ঠানের বিজ্ঞাপন দিন Hindus News এ।

খাগড়াছড়ি পার্বত্য জেলার প্রাকৃতিক সৌন্দর্যঘেরা প্রতাপ কার্বারি পাড়া এলাকায়, খাগড়াছড়ি কৃষি গবেষণা কেন্দ্রের নিকট অবস্থিত শ্রী রামকৃষ্ণ সেবাশ্রমে নবনির্মিত শ্রীশ্রী রামকৃষ্ণ মন্দিরের শুভ উদ্বোধন ও উৎসর্গ অনুষ্ঠান ধর্মীয় ভাবগাম্ভীর্য ও উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত হয়েছে। ২৫ থেকে ২৭ ডিসেম্বর—এই তিন দিনব্যাপী আয়োজিত অনুষ্ঠানে ধর্মীয় উপাসনা, ভক্তিমূলক সাংস্কৃতিক অনুষ্ঠান ও সমাজসেবামূলক কার্যক্রমে আশ্রম প্রাঙ্গণ হয়ে ওঠে ভক্তদের মিলনমেলা।

উক্ত তিন দিনব্যাপী অনুষ্ঠানের শুভ উদ্বোধন করেন শ্রীমৎ স্বামী শক্তিনাথানন্দজী মহারাজ, অধ্যক্ষ, রামকৃষ্ণ মিশন সেবাশ্রম, চট্টগ্রাম। ২৬ ডিসেম্বর ২০২৫ সকাল ৮টা ১৫ মিনিটে তিনি নবনির্মিত মন্দিরের পরিক্রমা ও আনুষ্ঠানিক শুভ উদ্বোধন সম্পন্ন করেন। ২৫ থেকে ২৭ ডিসেম্বর পর্যন্ত তিনি অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ও দিকনির্দেশনামূলক বক্তব্য প্রদান করেন।

২৫ ডিসেম্বর অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শ্রীমতী শেফালিকা ত্রিপুরা, সম্মানিত চেয়ারম্যান, পার্বত্য জেলা পরিষদ। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শ্রী রঘুপতি সেন (চেয়ারম্যান, বালাজী গ্রুপ অব ইন্ডাস্ট্রিজ, ঢাকা) এবং শ্রী মিহির কান্তি নাথ (ম্যানেজিং ডিরেক্টর, এস.কে.এম শিপিং লজিস্টিক সার্ভিসেস, চট্টগ্রাম)সহ আরও বহু গণ্যমান্য ব্যক্তি।

২৬ ডিসেম্বর ২০২৫ তারিখে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শ্রীমৎ স্বামী বিশ্বেশ্বরানন্দজী মহারাজ, অধ্যক্ষ, রামকৃষ্ণ সেবাশ্রম, কুমিল্লা। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শ্রীমৎ স্বামী পূর্ণব্রতানন্দজী মহারাজ, তত্ত্বাবধায়ক, রামকৃষ্ণ মিশন সেবাশ্রম, ফতেয়াবাদ, চট্টগ্রামসহ সম্মানিত ব্যক্তিবর্গ ও ভক্তবৃন্দ।

২৭ ডিসেম্বর অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন শ্রীমৎ স্বামী শক্তিনাথানন্দজী মহারাজ, অধ্যক্ষ, রামকৃষ্ণ মিশন সেবাশ্রম, চট্টগ্রাম এবং লায়ন মোসলেউদ্দিন আহমেদ (অপু), পি.এম.জে.এফ, মাননীয় জেলা গভর্নর, জেলা ৩১৫-বি৪, বাংলাদেশ।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন শ্রীমৎ স্বামী পূর্ণব্রতানন্দজী মহারাজ; লায়ন কোহিনুর কামাল, পি.এম.জে.এফ (সদ্য প্রাক্তন জেলা গভর্নর); লায়ন মোহাম্মদ কামরুজ্জামান লিটন (প্রথম ভাইস জেলা গভর্নর); লায়ন মোহাম্মদ আবু বক্কর সিদ্দিকী, পি.এম.জে.এফ (দ্বিতীয় ভাইস জেলা গভর্নর), জেলা ৩১৫-বি৪, বাংলাদেশ এবং লায়ন শ্রী দুলাল কান্তি মজুমদার, সভাপতি, রামকৃষ্ণ বিবেকানন্দ ট্রাস্ট, রহমতগঞ্জ, চট্টগ্রামসহ অন্যান্য বিশিষ্টজন।

ধর্মীয় অনুষ্ঠানের পাশাপাশি মানবসেবার অংশ হিসেবে দরিদ্র ও অসহায়দের মাঝে কম্বল ও মশারি বিতরণ করা হয়। তিন দিনব্যাপী শ্রীশ্রী ঠাকুর বন্দনা, শ্রীশ্রী মাতৃবন্দনা, ভক্তিগীতি, ধর্মসভা ও ধর্মীয় সাংস্কৃতিক পরিবেশনা অনুষ্ঠিত হয়। একই সঙ্গে প্রতিদিন প্রসাদ বিতরণ করা হয় ভক্তদের মাঝে।

0.0%
0.0%
0.0%
0.0%

মতামত

হিন্দুস নিউজ

রোববার, ২৭ সেপ্টেম্বর ২০২৬

পাহাড়ের বুকে অবস্থিত শ্রী রামকৃষ্ণ সেবাশ্রমে নবনির্মিত রামকৃষ্ণ মন্দির শুভ উদ্বোধন ও উৎসর্গ অনুষ্ঠান

প্রকাশের তারিখ : ২৬ ডিসেম্বর ২০২৫

featured Image

প্রকাশক & সম্পাদক: শুভ চন্দ্র দে
HINDUS NEWS মিডিয়া লিমিটেডের পক্ষে প্রকাশক কর্তৃক ঢাকা থেকে প্রকাশিত

প্রকাশক & সম্পাদক: শুভ চন্দ্র দে,🔴HINDUS NEWS মিডিয়া লিমিটেডের পক্ষে প্রকাশক কর্তৃক ঢাকা থেকে প্রকাশিত।🔴যোগাযোগ: +88 01890890920🔴 ই-মেইল: news@hindus.news 🔴 বিজ্ঞাপন: ads@hindus.news

0:00 0:00
1.0x