শনিবার, ২৬ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩
হিন্দুস নিউজ
Hindus News Voice of Hinduism
আপনার পণ্য ও প্রতিষ্ঠানের বিজ্ঞাপন দিন Hindus News এ।

তুলসীধামের ৩'শ বছরের প্রাচীন মন্দিরে হনুমান জয়ন্তী: পূজা ও সংকট মোচন যজ্ঞের আয়োজন

| প্রিন্ট সংস্করণ

তুলসীধামের ৩'শ বছরের প্রাচীন মন্দিরে হনুমান জয়ন্তী: পূজা ও সংকট মোচন যজ্ঞের আয়োজন
Hindus News Voice of Hinduism
আপনার পণ্য ও প্রতিষ্ঠানের বিজ্ঞাপন দিন Hindus News এ।
বন্দরনগরী চট্টগ্রামের নন্দনকাননস্থ ঐতিহাসিক শ্রীশ্রী তুলসীধামে আগামী ২ এপ্রিল ২০২৬, বৃহস্পতিবার অত্যন্ত ভাবগাম্ভীর্য ও উৎসবমুখর পরিবেশে পালিত হতে যাচ্ছে শ্রীশ্রী মহাবীর হনুমান জয়ন্তী। তুলসীধামজীর নামে প্রতিষ্ঠিত এবং ৩০০ বছরেরও অধিক প্রাচীন এই ঐতিহ্যবাহী হনুমান মন্দিরে দিনব্যাপী নানা মাঙ্গলিক অনুষ্ঠানের প্রস্তুতি সম্পন্ন হয়েছে।

​উৎসব উদযাপন কমিটির পক্ষ থেকে জানানো হয়েছে, ২ এপ্রিল বৃহস্পতিবার সকাল ১০টা ১৫ মিনিটে মন্দির প্রাঙ্গণে বিহিত পূজা, হনুমান চালিশা পাঠ ও আরতি অনুষ্ঠিত হবে। উক্ত মাঙ্গলিক অনুষ্ঠানে পৌরোহিত্য করবেন মোহন্ত মহারাজ-তুলসীধাম, অদ্বৈত-অচ্যুত ধাম ও অধিপতি-ঋষিধাম শ্রীমৎ দেবদীপ মিত্র চৌধুরী (পুরী)। হনুমান জয়ন্তী উপলক্ষে আয়োজিত এই ধর্মীয় উৎসবে সকল ভক্ত ও পুণ্যার্থীদের উপস্থিত থাকার জন্য বিশেষভাবে আমন্ত্রণ জানানো হয়েছে।

​বিশেষ এক বিজ্ঞপ্তিতে মন্দির কর্তৃপক্ষ জানিয়েছে, মহাবীর হনুমান জয়ন্তী উপলক্ষে আয়োজিত বিশেষ 'সংকট মোচন যজ্ঞে' যে সকল ভক্ত অংশগ্রহণ বা আহুতি প্রদান করতে ইচ্ছুক, তাদের আগামী ১ এপ্রিল ২০২৬, শুক্রবারের মধ্যে মন্দিরের অফিসে যোগাযোগ করার জন্য অনুরোধ করা হয়েছে। দীর্ঘ ঐতিহ্যের ধারক এই শ্রীশ্রী তুলসীধামে প্রতি বছরের ন্যায় এবারও ভক্তকূলের ব্যাপক সমাগম ঘটবে বলে আয়োজকরা আশা প্রকাশ করেছেন।

0.0%
0.0%
0.0%
0.0%

মতামত

হিন্দুস নিউজ

শনিবার, ২৬ সেপ্টেম্বর ২০২৬

তুলসীধামের ৩'শ বছরের প্রাচীন মন্দিরে হনুমান জয়ন্তী: পূজা ও সংকট মোচন যজ্ঞের আয়োজন

প্রকাশের তারিখ : ১৫ মার্চ ২০২৬

featured Image

প্রকাশক & সম্পাদক: শুভ চন্দ্র দে
HINDUS NEWS মিডিয়া লিমিটেডের পক্ষে প্রকাশক কর্তৃক ঢাকা থেকে প্রকাশিত

প্রকাশক & সম্পাদক: শুভ চন্দ্র দে,🔴HINDUS NEWS মিডিয়া লিমিটেডের পক্ষে প্রকাশক কর্তৃক ঢাকা থেকে প্রকাশিত।🔴যোগাযোগ: +88 01890890920🔴 ই-মেইল: news@hindus.news 🔴 বিজ্ঞাপন: ads@hindus.news

0:00 0:00
1.0x