তারিখ: ১১ই চৈত্র, ১৪৩২ বঙ্গাব্দ (বৃহস্পতিবার)
ইংরেজি তারিখ: ২৬শে মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ
এই পুণ্য স্নান উপলক্ষে ভক্তরা পবিত্র মন্ত্রোচ্চারণের মাধ্যমে স্নান করে আত্মশুদ্ধি ও পুণ্যলাভের আশায় অংশগ্রহণ করবেন। শাস্ত্রমতে, গঙ্গা, যমুনা, গোদাবরী, সরস্বতী, নর্মদা, সিন্ধু ও কাবেরীসহ সকল তীর্থের পবিত্রতা এই স্নানে অনুভূত হয়।
অনুষ্ঠানে উচ্চারিত হবে প্রাচীন বৈদিক মন্ত্র:
“ও গঙ্গে চ যমুনে চৈব গোদাবরি সরস্বতি
নর্ম্মদে সিন্ধু কাবেরি জলেহস্মিন সন্নিধিং কুরু।
ওঁ কুরুক্ষেত্রং গয়াগঙ্গা প্রভাস পুষ্করাণি চ
তীর্থান্যেতানি পূণ্যানি স্নানকালে ভবন্তু ইহ।”
স্থান: মেঘনা নদীর পাড়, তুলাতুলী, ভোলা সদর, ভোলা
এই পুণ্য অনুষ্ঠানে সকল ধর্মপ্রাণ ভক্তদের উপস্থিতি কামনা করা হয়েছে। আয়োজকরা জানিয়েছেন, সুশৃঙ্খল ও ধর্মীয় ভাবগাম্ভীর্যের মধ্য দিয়ে অনুষ্ঠান সম্পন্ন করা হবে।
মতামত