শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩
হিন্দুস নিউজ
Hindus News Voice of Hinduism
আপনার পণ্য ও প্রতিষ্ঠানের বিজ্ঞাপন দিন Hindus News এ।

সুনামগঞ্জের রাতের আঁধারে ছুরিকাঘাতে জখম শোভন দেব

সুনামগঞ্জের শান্তিগঞ্জ উপজেলার পশ্চিম পাগলা ইউনিয়নে সংঘবদ্ধ হামলায় শোভন দেব (৩২) নামে এক যুবক গুরুতর আহত হয়েছেন। রোববার রাত ১১টার দিকে পাগলা বাজার সংলগ্ন শ্মশান এলাকায় এ ঘটনা ঘটে। হামলার কারণ এখনো নিশ্চিত হওয়া যায়নি।

স্থানীয় ও পারিবারিক সূত্রে জানা যায়, রাতে পাগলা বাজারের পাশে শ্মশান এলাকায় শোভনের ওপর একদল দুর্বৃত্ত অতর্কিত হামলা চালায়। তাকে হত্যার উদ্দেশ্যে ছুরি ও চাপাতি দিয়ে এলোপাতাড়ি কুপিয়ে শরীরের বিভিন্ন স্থানে গুরুতর জখম করা হয়।

আহত অবস্থায় প্রাণ বাঁচাতে শোভন পাশের একটি জলাশয়ে ঝাঁপ দেন। পরে কোনোভাবে সেখান থেকে উঠে পাগলা বাজারের দেববাড়ি মোড়ে নিজের দোকানের সামনে এসে লুটিয়ে পড়েন। স্থানীয়রা তাকে উদ্ধার করে পরিবারের সদস্যদের খবর দেন।

পরবর্তীতে পরিবারের লোকজন তাকে উদ্ধার করে সিলেটের এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যান। সেখানে তিনি চিকিৎসাধীন রয়েছেন।

আহত শোভন দাবি করেন, পশ্চিম পাগলা ইউনিয়নের কান্দিগাঁও গ্রামের মৃত ময়না মিয়ার ছেলে মামুন মিয়ার নেতৃত্বে এ হামলা চালানো হয়েছে। তার সঙ্গে হবি মিয়ার ছেলে সিএনজি চালক রুকন মিয়া, নাজিম উদ্দিনের ছেলে রিহানসহ আরও কয়েকজন জড়িত ছিলেন বলে তিনি জানান।

শান্তিগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. ওলিউল্লাহ বলেন, এ ঘটনায় এখনো কোনো লিখিত অভিযোগ পাওয়া যায়নি। অভিযোগ পেলে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

0.0%
0.0%
0.0%
0.0%

মতামত

হিন্দুস নিউজ

শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬

সুনামগঞ্জের রাতের আঁধারে ছুরিকাঘাতে জখম শোভন দেব

প্রকাশের তারিখ : ২৩ মার্চ ২০২৬

featured Image

প্রকাশক & সম্পাদক: শুভ চন্দ্র দে
HINDUS NEWS মিডিয়া লিমিটেডের পক্ষে প্রকাশক কর্তৃক ঢাকা থেকে প্রকাশিত

প্রকাশক & সম্পাদক: শুভ চন্দ্র দে,🔴HINDUS NEWS মিডিয়া লিমিটেডের পক্ষে প্রকাশক কর্তৃক ঢাকা থেকে প্রকাশিত।🔴যোগাযোগ: +88 01890890920🔴 ই-মেইল: news@hindus.news 🔴 বিজ্ঞাপন: ads@hindus.news

0:00 0:00
1.0x