হিন্দুস নিউজ

শ্রীমঙ্গলে ৫০টি মন্ডপে শুরু হয়েছে বাসন্তী পূজা

Hindus News Voice of Hinduism
আপনার পণ্য ও প্রতিষ্ঠানের বিজ্ঞাপন দিন Hindus News এ।

শ্রীমঙ্গলে ষষ্ঠী পূজার মধ্য দিয়ে শুরু হয়েছে জগজ্জননী শ্রীশ্রী বাসন্তী মায়ের পূজা। প্রতি বছরের মতো এবারও চৈত্র মাসের এই পূজা সনাতনী ভক্তদের মাঝে এনে দিয়েছে ধর্মীয় আবহ ও আনন্দের ছোঁয়া।

মঙ্গলবার (২৪ মার্চ) সন্ধ্যায় ষষ্ঠী পূজার মাধ্যমে আনুষ্ঠানিকভাবে শুরু হয় এ আয়োজন। শ্রীমঙ্গল দেববাড়ির স্বর্গীয় অচ্যুত কুমার দেব এঁর ছেলে অনন্য দেব রামুর বাড়িতে অনুষ্ঠিত ষষ্ঠী পূজায় পুরোহিত হিসেবে দায়িত্ব পালন করেন লিটন ভট্টাচার্য।

শ্রীমঙ্গল উপজেলায় ব্যক্তিগত ও সার্বজনীন মিলিয়ে প্রায় ৫০টি পূজা মণ্ডপে বাসন্তী পূজা অনুষ্ঠিত হচ্ছে। এর মধ্যে উল্লেখযোগ্য মণ্ডপগুলো হলো—শ্রীমঙ্গলেশ্বরী কালী বাড়ি, পৌর শ্মশান ঘাট, নির্মাই শিববাড়ি, রূপসপুর আবাসিক এলাকায় ৩টি মণ্ডপ, দেববাড়ি, সবুজবাগ শ্মশান ঘাট, উত্তসুর, গন্ধর্বপুর ও সন্ধানী আবাসিক এলাকা।

শ্রীমঙ্গল পৌর পূজা উদযাপন পরিষদের সাধারণ সম্পাদক বিশ্বনাথ দাশ চৌধুরী জানান, প্রতি বছরের ধারাবাহিকতায় এবারও ব্যাপক উৎসাহ-উদ্দীপনায় বাসন্তী পূজা উদযাপিত হচ্ছে। সপ্তমী পূজার সকাল থেকেই মণ্ডপগুলো ভক্তদের পদচারণায় মুখর হয়ে উঠবে। পুরোহিতরা মন্ত্রোচ্চারণের মাধ্যমে দেবী দুর্গাকে আবাহন করবেন এবং ভক্তরা নিবেদন করবেন পুষ্পাঞ্জলি।

পুরোহিত লিটন ভট্টাচার্য জানান, ২৪ মার্চ ষষ্ঠী পূজার মধ্য দিয়ে শুরু হওয়া এ পূজা ২৫ মার্চ বুধবার সপ্তমী থেকে শুরু হয়ে ধারাবাহিকভাবে অষ্টমী ও নবমী পূজা সম্পন্ন হবে এবং ২৮ মার্চ শনিবার পুষ্পাঞ্জলি ও প্রতিমা বিসর্জনের মধ্য দিয়ে সমাপ্তি ঘটবে।

শরৎকালে যেমন শারদীয়া দুর্গাপুজো হয়, তেমনই চৈত্র মাসে বসন্তকালে হয় বাসন্তী দুর্গাপূজা। বর্তমানে শারদীয়া দুর্গাপুজোর কাছে জৌলুস হারালেও বাসন্তী পূজাই হল আদি দুর্গাপূজা। রামচন্দ্র শরৎকালে অকালবোধন করে মা দুর্গার পূজা করার আগে দেবী দুর্গার আরাধনা হত এই বসন্তেই। প্রকৃতপক্ষে, বাসন্তী পূজা হল রাজা সুরথ কর্তৃক প্রবর্তিত আদি দুর্গাপূজা। পরবর্তীতে ভগবান রাম শরৎকালে অকালবোধনের মাধ্যমে দুর্গাপূজা শুরু করেন।,

0.0%
0.0%
0.0%
0.0%

মতামত

হিন্দুস নিউজ

রোববার, ২৭ সেপ্টেম্বর ২০২৬

শ্রীমঙ্গলে ৫০টি মন্ডপে শুরু হয়েছে বাসন্তী পূজা

প্রকাশের তারিখ : ২৫ মার্চ ২০২৬

featured Image

প্রকাশক & সম্পাদক: শুভ চন্দ্র দে
HINDUS NEWS মিডিয়া লিমিটেডের পক্ষে প্রকাশক কর্তৃক ঢাকা থেকে প্রকাশিত

প্রকাশক & সম্পাদক: শুভ চন্দ্র দে,🔴HINDUS NEWS মিডিয়া লিমিটেডের পক্ষে প্রকাশক কর্তৃক ঢাকা থেকে প্রকাশিত।🔴যোগাযোগ: +88 01890890920🔴 ই-মেইল: news@hindus.news 🔴 বিজ্ঞাপন: ads@hindus.news

0:00 0:00
1.0x