এই বিদ্বেষপূর্ণ নির্দেশনার বিষয়টি গত ২৫ মার্চ গণহত্যা দিবসের আলোচনা সভায় প্রকাশ্যে চলে আসে। উপজেলা সম্মেলন কক্ষে আয়োজিত ওই সভায় জামায়াত ও বিএনপির স্থানীয় শীর্ষ নেতাদের উপস্থিতিতে ইউএনও নাঈমা খান সরাসরি উপজেলা জামায়াতের আমির মাওলানা আলমগীর হোসেনের কাছে এমপির আপত্তির বিষয়টি উত্থাপন করেন। তিনি জানতে চান, "এমপি স্যার তো গীতা পাঠ করতে নিষেধ করেছেন, এখন আমরা কী করব?" সে সময় চাপের মুখে জামায়াত আমির রাষ্ট্রীয় নিয়ম মেনে চলার কথা বললেও, পরবর্তীতে বিষয়টি ধামাচাপা দেওয়ার চেষ্টা করেন।
আজ বৃহস্পতিবার মহান স্বাধীনতা দিবসের মূল অনুষ্ঠানে এমপির সেই বিতর্কিত মৌলবাদী নির্দেশনা উপেক্ষা করেন উপজেলা প্রশাসন। তানোরের মাটিতে অত্যন্ত মর্যাদার সাথে কোরআন তিলাওয়াতের পাশাপাশি গীতা পাঠের মাধ্যমে অনুষ্ঠান শুরু করা হয়। যা এমপির সাম্প্রদায়িক এজেন্ডার বিরুদ্ধে এক বলিষ্ঠ চপেটাঘাত হিসেবে দেখছেন স্থানীয় হিন্দু সমাজ।
এ বিষয়ে ইউএনও নাঈমা খান সাংবাদিকদের স্পষ্ট জানান, এমপি সরাসরি ফোন করে গীতা পাঠ বন্ধের নির্দেশ দিয়েছিলেন। কিন্তু রাষ্ট্রীয় অনুষ্ঠান কোনো ব্যক্তির খেয়ালখুশিতে নয়, বরং রাষ্ট্রীয় নিয়মেই পরিচালিত হওয়া উচিত। তাই প্রশাসনের পক্ষ থেকে সর্বধর্মীয় সম্প্রীতি বজায় রেখেই অনুষ্ঠান পরিচালনা করা হয়েছে।
এদিকে নিজের বিতর্কিত অবস্থান নিয়ে কথা বলতে নারাজ এমপি মুজিবুর রহমান। তার মোবাইলে একাধিকবার যোগাযোগের চেষ্টা করা হলেও তিনি ফোন রিসিভ করেননি। অন্যদিকে উপজেলা জামায়াত আমির বিষয়টিকে পাশ কাটিয়ে দাবি করেন যে, এমপি শুধু ধর্মীয় অনুষ্ঠানে গীতা পাঠের কথা বলেছিলেন, তবে ইউএনও-র বক্তব্য এবং উপস্থিত প্রত্যক্ষদর্শীদের তথ্যে জামায়াত নেতার এই সাম্প্রদায়িক রূপটি এখন জনসম্মুখে পরিষ্কার।
মতামত