শনিবার, ২৬ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩
হিন্দুস নিউজ
Hindus News Voice of Hinduism
আপনার পণ্য ও প্রতিষ্ঠানের বিজ্ঞাপন দিন Hindus News এ।

মঙ্গল শোভাযাত্রার নাম আনন্দ শোভাযাত্রা করার প্রয়োজন ছিল না: সংস্কৃতিমন্ত্রী

| প্রিন্ট সংস্করণ

পহেলা বৈশাখ উদ্‌যাপনে মঙ্গল শোভাযাত্রার পরিবর্তে আনন্দ শোভাযাত্রা নামকরণের কোনো প্রয়োজন ছিল না বলে মন্তব্য করেছেন সংস্কৃতিমন্ত্রী নিতাই রায় চৌধুরী।

মঙ্গলবার (৩১ মার্চ) দুপুরে সচিবালয়ে নিজ কার্যালয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ কথা বলেন।

সংস্কৃতিমন্ত্রী বলেন, শোভাযাত্রার নাম পরিবর্তন নিয়ে যে বিতর্ক তৈরি হয়েছে, তা অনর্থক এবং এ ধরনের বিষয় দেশকে বিভক্ত করতে পারে। তাই এ নামকরণের কোনো প্রয়োজন ছিল না বলেই তিনি মনে করেন।

তবে পহেলা বৈশাখ উদ্‌যাপনের উদ্যোগ নেওয়ায় অন্তর্বর্তী সরকারকে ধন্যবাদ জানান তিনি। একই সঙ্গে জানান, অতীতের কোনো ভুল বর্তমান সরকার বহাল রাখবে না।

তিনি আরও বলেন, এ বছর পহেলা বৈশাখ যথাযোগ্য মর্যাদায় এবং চিরায়ত ধারায় উদ্‌যাপন করা হবে। এ লক্ষ্যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারুকলা অনুষদ, বাংলা একাডেমি, নৃতাত্ত্বিক গোষ্ঠী এবং আইনশৃঙ্খলা বাহিনীসহ সংশ্লিষ্ট সব পক্ষের সঙ্গে সমন্বয় করা হয়েছে।

অপসংস্কৃতি বা জীবনবিমুখ কোনো কার্যক্রম বৈশাখ উদ্‌যাপনে স্থান পাবে না বলেও জানান মন্ত্রী। দেশজুড়ে শোভাযাত্রা, আল্পনা, গান-বাজনা ও মেলার আয়োজনের কথাও উল্লেখ করেন তিনি।

0.0%
0.0%
0.0%
0.0%

মতামত

হিন্দুস নিউজ

শনিবার, ২৬ সেপ্টেম্বর ২০২৬

মঙ্গল শোভাযাত্রার নাম আনন্দ শোভাযাত্রা করার প্রয়োজন ছিল না: সংস্কৃতিমন্ত্রী

প্রকাশের তারিখ : ৩১ মার্চ ২০২৬

featured Image

প্রকাশক & সম্পাদক: শুভ চন্দ্র দে
HINDUS NEWS মিডিয়া লিমিটেডের পক্ষে প্রকাশক কর্তৃক ঢাকা থেকে প্রকাশিত

প্রকাশক & সম্পাদক: শুভ চন্দ্র দে,🔴HINDUS NEWS মিডিয়া লিমিটেডের পক্ষে প্রকাশক কর্তৃক ঢাকা থেকে প্রকাশিত।🔴যোগাযোগ: +88 01890890920🔴 ই-মেইল: news@hindus.news 🔴 বিজ্ঞাপন: ads@hindus.news

0:00 0:00
1.0x