শনিবার, ২৬ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩
হিন্দুস নিউজ
Hindus News Voice of Hinduism
আপনার পণ্য ও প্রতিষ্ঠানের বিজ্ঞাপন দিন Hindus News এ।

সমাজ ও ধর্মীয় অঙ্গনের প্রিয় মুখ সুনীল চক্রবর্তীর প্রয়াণে গভীর শোক প্রকাশ

দিনাজপুরের সমাজ ও ধর্মীয় অঙ্গনের প্রিয় মুখ, বিশিষ্ট সমাজসেবক সুনীল চক্রবর্তী (৩১মার্চ ২০২৬) রাতে পরলোকগমন করেছেন। তাঁর প্রয়াণে দিনাজপুরের সামাজিক, সাংস্কৃতিক ও ধর্মীয় পরিমণ্ডলে নেমে এসেছে গভীর শোকের ছায়া। সর্বস্তরের মানুষের মাঝে বিরাজ করছে শোক ও শূন্যতার আবহ। 

মৃত্যুকালে তিনি দিনাজপুর ইনস্টিটিউটের সাধারণ সম্পাদক, হিন্দু বৌদ্ধ খ্রিষ্টান ঐক্য পরিষদ দিনাজপুর জেলা কমিটির সভাপতি, জেলা পূজা উদযাপন পরিষদের সিনিয়র সহ-সভাপতি, অরবিন্দ শিশু হাসপাতালের সহ-সভাপতি, ফুলতলা কেন্দ্রীয় শ্মশান ও সৎকার কমিটির সভাপতি, নবরূপীর সহ-সভাপতি, জেলা পুরোহিত কল্যাণ সমিতির সভাপতি, দিনাজপুর কেন্দ্রীয় লোকনাথ মন্দিরের সহ-সভাপতি, দৈনিক সৃজনী পত্রিকার সম্পাদকমণ্ডলীর সভাপতি, মেসার্স গোল্ডেন ইলেকট্রিক ওয়ার্কসের স্বত্বাধিকারী, অরবিন্দ সাধনালয়ের নির্বাহী সদস্য এবং দিনাজপুর রাজ দেবোত্তর এস্টেটের নির্বাহী কমিটির সম্মানিত সদস্য হিসেবে দীর্ঘদিন ধরে নিষ্ঠা ও সুনামের সঙ্গে দায়িত্ব পালন করে আসছিলেন।

দীর্ঘ কর্মময় জীবনে তিনি সমাজসেবা, ধর্মীয় কর্মকাণ্ড এবং বিভিন্ন মানবকল্যাণমূলক উদ্যোগে গুরুত্বপূর্ণ অবদান রেখে গেছেন। তাঁর নেতৃত্বগুণ, সাংগঠনিক দক্ষতা ও মানুষের পাশে দাঁড়ানোর আন্তরিকতা তাঁকে দিনাজপুরের সর্বস্তরের মানুষের কাছে এক শ্রদ্ধেয় ব্যক্তিত্ব হিসেবে প্রতিষ্ঠিত করেছিল।

সহকর্মী, শুভানুধ্যায়ী ও বিভিন্ন সংগঠনের নেতৃবৃন্দ জানিয়েছেন, ব্যক্তিজীবনে তিনি ছিলেন অত্যন্ত সদালাপী, বিনয়ী ও নিরহংকারী একজন মানুষ। তাঁর এই অকাল প্রয়াণে সমাজসেবামূলক কার্যক্রমে এক অপূরণীয় শূন্যতার সৃষ্টি হয়েছে বলে তারা অভিমত ব্যক্ত করেন।

তাঁর বিদেহী আত্মার শান্তি কামনা করেছেন বিভিন্ন সামাজিক ও ধর্মীয় সংগঠনের নেতৃবৃন্দ এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানিয়েছেন সর্বস্তরের মানুষ। তাঁর অবদান দিনাজপুরবাসীর হৃদয়ে দীর্ঘদিন স্মরণীয় হয়ে থাকবে। 

0.0%
0.0%
0.0%
0.0%

মতামত

হিন্দুস নিউজ

শনিবার, ২৬ সেপ্টেম্বর ২০২৬

সমাজ ও ধর্মীয় অঙ্গনের প্রিয় মুখ সুনীল চক্রবর্তীর প্রয়াণে গভীর শোক প্রকাশ

প্রকাশের তারিখ : ০১ এপ্রিল ২০২৬

featured Image

প্রকাশক & সম্পাদক: শুভ চন্দ্র দে
HINDUS NEWS মিডিয়া লিমিটেডের পক্ষে প্রকাশক কর্তৃক ঢাকা থেকে প্রকাশিত

প্রকাশক & সম্পাদক: শুভ চন্দ্র দে,🔴HINDUS NEWS মিডিয়া লিমিটেডের পক্ষে প্রকাশক কর্তৃক ঢাকা থেকে প্রকাশিত।🔴যোগাযোগ: +88 01890890920🔴 ই-মেইল: news@hindus.news 🔴 বিজ্ঞাপন: ads@hindus.news

0:00 0:00
1.0x