হিন্দুস নিউজ

কলকাতায় হামলার হুমকি পাকিস্তানের প্রতিরক্ষামন্ত্রীর

| প্রিন্ট সংস্করণ

কলকাতায় হামলার হুমকি পাকিস্তানের প্রতিরক্ষামন্ত্রীর
Hindus News Voice of Hinduism
আপনার পণ্য ও প্রতিষ্ঠানের বিজ্ঞাপন দিন Hindus News এ।

‘দুঃসাহসিকতার’ বিরুদ্ধে ভারতকে কঠোর জবাব দেওয়ার হুঁশিয়ারি দিয়েছে পাকিস্তান। প্রয়োজনে পশ্চিমবঙ্গের কলকাতাও হতে পারে দেশটির লক্ষ্যবস্তু।

টাইমস অব ইন্ডিয়ার প্রতিবেদন অনযায়ী, শনিবার (৪ এপ্রিল) পাকিস্তানের প্রতিরক্ষামন্ত্রী খাজা আসিফ শিয়ালকোটে সাংবাদিকদের সঙ্গে কথা বলার সময় এ হুমকি দেন। 

পাকিস্তানের প্রতিরক্ষামন্ত্রী বলেন, উসকানি পেলে ইসলামাবাদ কলকাতাকে লক্ষ্যবস্তু করতে পারে। ভারত একটি ‘ফলস ফ্ল্যাগ’ অভিযান চালানোর চেষ্টা করতে পারে।

লাহোর থেকে প্রায় ১৩০ কিলোমিটার দূরে নিজ শহর শিয়ালকোটে সাংবাদিকদের সঙ্গে কথা বলার সময় খাজা আসিফ আরও বলেন, ভারত যদি এবার কোনো ফলস ফ্ল্যাগ অভিযান চালানোর চেষ্টা করে, তাহলে, আমরা তা কলকাতা পর্যন্ত নিয়ে যাব।

তিনি দাবি করেন, এমন ইঙ্গিত রয়েছে যে, এই ধরনের অভিযানে স্থানীয় কর্মী বা ভারতীয় হেফাজতে থাকা পাকিস্তানিদের ব্যবহার করে একটি ঘটনা সাজানো হতে পারে। কিন্তু এই অভিযোগের সমর্থনে তিনি কোনো প্রমাণ দেননি।

এরআগে বৃহস্পতিবার খাজা আসিফ বলেছিলেন, যেকোনো হামলার জবাবে পাকিস্তানের প্রতিক্রিয়া হবে ‘দ্রুত, সুপরিকল্পিত এবং চূড়ান্ত।’

0.0%
0.0%
0.0%
0.0%

মতামত

হিন্দুস নিউজ

মঙ্গলবার, ১০ নভেম্বর ২০২৬

কলকাতায় হামলার হুমকি পাকিস্তানের প্রতিরক্ষামন্ত্রীর

প্রকাশের তারিখ : ০৫ এপ্রিল ২০২৬

featured Image

প্রকাশক & সম্পাদক: শুভ চন্দ্র দে
HINDUS NEWS মিডিয়া লিমিটেডের পক্ষে প্রকাশক কর্তৃক ঢাকা থেকে প্রকাশিত

প্রকাশক & সম্পাদক: শুভ চন্দ্র দে,🔴HINDUS NEWS মিডিয়া লিমিটেডের পক্ষে প্রকাশক কর্তৃক ঢাকা থেকে প্রকাশিত।🔴যোগাযোগ: +88 01890890920🔴 ই-মেইল: news@hindus.news 🔴 বিজ্ঞাপন: ads@hindus.news

0:00 0:00
1.0x