পূজার স্থান নির্ধারণ করা হয়েছে শ্রীশ্রী গোপাল জিউর আখড়ার পশ্চিম পাশে, শ্রীশ্রী লোকনাথ মন্দিরের ক্রয়কৃত ভূমিতে, সবুজবাগ আবাসিক এলাকায়।
আয়োজক কমিটির পক্ষ থেকে জানানো হয়েছে, দিনব্যাপী ধর্মীয় আচার-অনুষ্ঠানের পাশাপাশি সাংস্কৃতিক আয়োজনও থাকছে। সকাল ৮টা ১ মিনিটে মঙ্গলঘট স্থাপনের মাধ্যমে অনুষ্ঠানের সূচনা হবে। এরপর সকাল ৯টা ১ মিনিটে পূজারম্ভ, সকাল ১০টা ১ মিনিটে অগ্নিহোত্র যজ্ঞ, সকাল ১১টা ১ মিনিটে অঞ্জলি প্রদান এবং দুপুর ১২টা ১ মিনিটে ভোগ নিবেদন অনুষ্ঠিত হবে।
দুপুর ১টা ১ মিনিটে ভক্তদের মাঝে প্রসাদ বিতরণ করা হবে। সন্ধ্যা ৬টা ১ মিনিটে সন্ধ্যা আরতীর মধ্য দিয়ে ধর্মীয় পর্বের সমাপ্তি ঘটবে।
সন্ধ্যার পর শুরু হবে সাংস্কৃতিক আয়োজন। সন্ধ্যা ৭টা ৩০ মিনিটে শ্রীমঙ্গল নৃত্যালয়ের পরিবেশনায় নৃত্যানুষ্ঠান অনুষ্ঠিত হবে, যার পরিচালনায় থাকবেন দীপ দত্ত আকাশ। এরপর রাত ৯টা ১ মিনিটে সঙ্গীতানুষ্ঠান অনুষ্ঠিত হবে। এতে সংগীত পরিবেশন করবেন দেবযানি রায় (মৌলভীবাজার, বাউলিয়ানা), অর্জুন ভদ্র (শ্রীমঙ্গল) এবং মিথিলা কপালী (শ্রীমঙ্গল)।
আয়োজকরা সকল ধর্মপ্রাণ ভক্তবৃন্দ ও সুধীজনকে অনুষ্ঠানে উপস্থিত থেকে পূজার আনন্দ ভাগাভাগি করার জন্য আন্তরিক আমন্ত্রণ জানিয়েছেন।

মতামত