হিন্দুস নিউজ

মৌলভীবাজারে কমলগঞ্জে ঐতিহ্যবাহী চড়ক পূজা ও বৈশাখী মেলার আয়োজন

Hindus News Voice of Hinduism
আপনার পণ্য ও প্রতিষ্ঠানের বিজ্ঞাপন দিন Hindus News এ।
মৌলভীবাজার জেলার কমলগঞ্জ উপজেলার ১নং রহিমপুর ইউনিয়নের বিষ্ণুপুর গ্রামে অবস্থিত ছয়চিরি দিঘীর পাড়ে আগামী ১৩ এপ্রিল ২০২৬ (সোমবার) রাত থেকে ১৫ এপ্রিল (বুধবার) বিকাল পর্যন্ত অনুষ্ঠিত হতে যাচ্ছে ঐতিহ্যবাহী শ্রী কালার্করুদ্র পূজা (চড়ক পূজা) ও বৈশাখী মেলা।

ইতিহাসে জানা যায়, ঐতিহাসিক মনুকুল প্রদেশের রাজা সুবিদ নারায়ণের অনুজ রাজা ধর্ম্মনারায়ন এই পূজার প্রচলন করেন। সেই ধারাবাহিকতায় যুগ যুগ ধরে এলাকার ধর্মপ্রাণ মানুষ ও ভক্তবৃন্দ এই পূজা ও মেলাকে কেন্দ্র করে মিলিত হয়ে আসছেন।

প্রতি বছরের ন্যায় এবারও ধর্মীয় আচার-অনুষ্ঠানের পাশাপাশি বৈশাখী মেলাকে ঘিরে থাকবে নানা আয়োজন। আয়োজকরা আশা করছেন, প্রশাসন ও ধর্ম-বর্ণ নির্বিশেষে সর্বস্তরের মানুষের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে প্রাচীন এই ঐতিহ্যবাহী অনুষ্ঠানটি পূর্বের ন্যায় সুন্দর ও সুশৃঙ্খলভাবে সম্পন্ন হবে।

আয়োজক কমিটির পক্ষ থেকে জানানো হয়েছে, ধরনীর সকল জীবের মঙ্গল কামনায় জগতজননী শ্রীশ্রী মহাকাল ও হরগৌরীর আশীর্বাদ লাভের উদ্দেশ্যে এই পূজার আয়োজন করা হয়েছে। তারা সকলের সহযোগিতা ও উপস্থিতি কামনা করেছেন

0.0%
0.0%
0.0%
0.0%

মতামত

হিন্দুস নিউজ

সোমবার, ২৩ নভেম্বর ২০২৬

মৌলভীবাজারে কমলগঞ্জে ঐতিহ্যবাহী চড়ক পূজা ও বৈশাখী মেলার আয়োজন

প্রকাশের তারিখ : ০৮ এপ্রিল ২০২৬

featured Image

প্রকাশক & সম্পাদক: শুভ চন্দ্র দে
HINDUS NEWS মিডিয়া লিমিটেডের পক্ষে প্রকাশক কর্তৃক ঢাকা থেকে প্রকাশিত

প্রকাশক & সম্পাদক: শুভ চন্দ্র দে,🔴HINDUS NEWS মিডিয়া লিমিটেডের পক্ষে প্রকাশক কর্তৃক ঢাকা থেকে প্রকাশিত।🔴যোগাযোগ: +88 01890890920🔴 ই-মেইল: news@hindus.news 🔴 বিজ্ঞাপন: ads@hindus.news

0:00 0:00
1.0x