শনিবার, ২৬ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩
হিন্দুস নিউজ
Hindus News Voice of Hinduism
আপনার পণ্য ও প্রতিষ্ঠানের বিজ্ঞাপন দিন Hindus News এ।

ডা. প্রীতিশ কুমার বিশ্বাসের সাফল্যে এক প্রসূতির কোলজুড়ে এলো তিন সন্তান।

| প্রিন্ট সংস্করণ

ডা. প্রীতিশ কুমার বিশ্বাসের সাফল্যে এক প্রসূতির কোলজুড়ে এলো তিন সন্তান।
Hindus News Voice of Hinduism
আপনার পণ্য ও প্রতিষ্ঠানের বিজ্ঞাপন দিন Hindus News এ।

পিরোজপুরের নেছারাবাদ উপজেলার ইন্দুরহাট একটি সেবা ক্লিনিকে ডা. প্রীতিশ কুমার বিশ্বাসের এক অনন্য সাফল্যে তিন সন্তানের জন্ম দিয়েছেন এক প্রসূতি মা। বৃহস্পতিবার (৯ এপ্রিল) অত্যন্ত জটিল ও সংবেদনশীল এই অস্ত্রোপচারটি সফলভাবে সম্পন্ন করার মাধ্যমে চিকিৎসক মহলে প্রশংসিত হচ্ছেন তিনি। ক্লিনিক কর্তৃপক্ষ ও চিকিৎসকের দক্ষতায় বর্তমানে মা ও তিন নবজাতকই সুস্থ রয়েছেন।

​হাসপাতাল সূত্র জানায়, প্রসূতি মায়ের শারীরিক অবস্থা বিবেচনায় নিয়ে অত্যন্ত সতর্কতা ও পেশাদারিত্বের সাথে অস্ত্রোপচারটি পরিচালনা করেন প্রথিতযশা শিশু ও গাইনি বিশেষজ্ঞ ডা. প্রীতিশ কুমার  বিশ্বাস। 

তার দীর্ঘ অভিজ্ঞতা ও নিপুণ হস্তক্ষেপে কোনো প্রকার ঝুঁকি ছাড়াই তিনটি শিশু নিরাপদে পৃথিবীতে আসে।

 ডা. প্রীতিশ বিশ্বাস এই জটিল অস্ত্রোপচারের বিষয়ে সন্তোষ প্রকাশ করে জানান, তিনটি সন্তান একত্রে জন্ম দেওয়ার বিষয়টি স্বাভাবিক প্রসবের চেয়ে অনেক বেশি চ্যালেঞ্জিং ছিল। তবে সঠিক পরিকল্পনা ও নিবিড় তদারকির মাধ্যমে অপারেশনটি সফল করা সম্ভব হয়েছে। বর্তমানে মা এবং নবজাতকদের বিশেষ পর্যবেক্ষণে রাখা হয়েছে এবং তারা আশঙ্কামুক্ত আছেন।

​এদিকে ডা. প্রীতিশ বিশ্বাসের এই সাফল্যে এবং একই সাথে তিন শিশুর জন্মের খবরে স্থানীয় এলাকায় ব্যাপক কৌতূহল ও আনন্দের জোয়ার বইছে। নবজাতকদের একনজর দেখতে এবং চিকিৎসকের সফলতার প্রশংসা করতে স্থানীয়রা ভিড় জমাচ্ছেন। ডা. প্রীতিশ বিশ্বাসের এমন কৃতিত্বপূর্ণ কাজকে সেবামূলক চিকিৎসার এক অনন্য দৃষ্টান্ত হিসেবে দেখছেন এলাকাবাসী। স্থানীয় সচেতন মহল নবজাতকদের উজ্জ্বল ভবিষ্যৎ ও দীর্ঘায়ু কামনা করেছেন।

0.0%
0.0%
0.0%
0.0%

মতামত

হিন্দুস নিউজ

শনিবার, ২৬ সেপ্টেম্বর ২০২৬

ডা. প্রীতিশ কুমার বিশ্বাসের সাফল্যে এক প্রসূতির কোলজুড়ে এলো তিন সন্তান।

প্রকাশের তারিখ : ০৯ এপ্রিল ২০২৬

featured Image

প্রকাশক & সম্পাদক: শুভ চন্দ্র দে
HINDUS NEWS মিডিয়া লিমিটেডের পক্ষে প্রকাশক কর্তৃক ঢাকা থেকে প্রকাশিত

প্রকাশক & সম্পাদক: শুভ চন্দ্র দে,🔴HINDUS NEWS মিডিয়া লিমিটেডের পক্ষে প্রকাশক কর্তৃক ঢাকা থেকে প্রকাশিত।🔴যোগাযোগ: +88 01890890920🔴 ই-মেইল: news@hindus.news 🔴 বিজ্ঞাপন: ads@hindus.news

0:00 0:00
1.0x