হিন্দুস নিউজ

কিশোর রায় চৌধুরী লক্ষীপুরের ইতিহাসে এক গৌরবময় অধ্যায়

Hindus News Voice of Hinduism
আপনার পণ্য ও প্রতিষ্ঠানের বিজ্ঞাপন দিন Hindus News এ।
বৃহত্তর নোয়াখালীর লক্ষীপুর—এই জনপদের প্রাণের বিদ্যাপীঠ দালাল বাজার হাইস্কুলের ধুলো-মাটির সঙ্গে মিশে আছে অগণিত মানুষের হৃৎস্পন্দন। কৈশোরের স্মৃতি বিজড়িত সেই বিদ্যালয়ের গেটের নিচে বসে আজও অনেকের মনে জাগে ইতিহাস জানার গভীর আগ্রহ—কে ছিলেন এই প্রতিষ্ঠানের প্রতিষ্ঠাতা নবীন কিশোর রায় চৌধুরী? তাঁর পরিবার আজ কোথায়?

জানা যায়, ১৯২১ কিংবা ১৯২৪ সালের দিকে নোয়াখালীর লক্ষীপুর দালাল বাজার এলাকায় নবীন কিশোর রায় চৌধুরী এই শিক্ষাপ্রতিষ্ঠানটি গড়ে তোলেন। তিনি ছিলেন দালাল বাজার জমিদার পরিবারের একজন প্রভাবশালী সদস্য। শিক্ষা বিস্তারে তাঁর এই উদ্যোগ পরবর্তীতে লক্ষীপুর অঞ্চলের সামাজিক, সাংস্কৃতিক ও বুদ্ধিবৃত্তিক উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। 

দালাল বাজার হাইস্কুলের অববাহিকায় গড়ে ওঠা সভ্যতা, সংস্কৃতি, উন্নতি ও সমৃদ্ধির পেছনে রয়েছে এই প্রতিষ্ঠানের শিক্ষক-শিক্ষিকা ও শিক্ষার্থীদের সম্মিলিত অবদান। প্রজন্মের পর প্রজন্ম এখানে জ্ঞান অর্জন করে আলোকিত মানুষ হিসেবে সমাজে অবদান রেখে চলেছে।

ইতিহাস ঘেঁটে জানা যায়, দালাল বাজারের জমিদার পরিবার ইস্ট ইন্ডিয়া কোম্পানির সঙ্গে ব্যবসায়িক সম্পর্কের মাধ্যমে জমিদারি ব্যবস্থার সঙ্গে যুক্ত ছিল। এই পরিবারের নামেই পরবর্তীতে লক্ষীপুর জেলা নামকরণ হয়েছে বলে স্থানীয় ইতিহাসবিদদের অভিমত। লক্ষীপুর উপজেলা বা তৎকালীন থানা এলাকাতেই গড়ে ওঠে দালাল বাজার নবীন কিশোর হাইস্কুল—যা আজও শিক্ষার বাতিঘর হয়ে দাঁড়িয়ে আছে।

এই বিদ্যাপীঠের প্রতি সম্মান, শ্রদ্ধা ও ভালোবাসা জানিয়ে স্থানীয়রা মনে করেন—নবীন কিশোর রায় চৌধুরী ও তাঁর পরিবারের ইতিহাস সংরক্ষণ ও গবেষণার মাধ্যমে নতুন প্রজন্মের কাছে তুলে ধরা জরুরি। এতে করে লক্ষীপুরের ঐতিহ্য আরও সমৃদ্ধ হবে।

(তথ্য ও চিত্র সংগৃহীত)

0.0%
0.0%
0.0%
0.0%

মতামত

হিন্দুস নিউজ

রোববার, ২৭ সেপ্টেম্বর ২০২৬

কিশোর রায় চৌধুরী লক্ষীপুরের ইতিহাসে এক গৌরবময় অধ্যায়

প্রকাশের তারিখ : ২৯ ডিসেম্বর ২০২৫

featured Image

প্রকাশক & সম্পাদক: শুভ চন্দ্র দে
HINDUS NEWS মিডিয়া লিমিটেডের পক্ষে প্রকাশক কর্তৃক ঢাকা থেকে প্রকাশিত

প্রকাশক & সম্পাদক: শুভ চন্দ্র দে,🔴HINDUS NEWS মিডিয়া লিমিটেডের পক্ষে প্রকাশক কর্তৃক ঢাকা থেকে প্রকাশিত।🔴যোগাযোগ: +88 01890890920🔴 ই-মেইল: news@hindus.news 🔴 বিজ্ঞাপন: ads@hindus.news

0:00 0:00
1.0x