হিন্দুস নিউজ

ফেনীতে শুভাগমনে প্রভুপাদ শ্রীল প্রেমগোপাল গোস্বামী মহারাজ।

Hindus News Voice of Hinduism
আপনার পণ্য ও প্রতিষ্ঠানের বিজ্ঞাপন দিন Hindus News এ।

ফেনীর পুণ্যভূমিতে আগামী ১০ই মে শুভবিজয় হতে যাচ্ছে ভারতখ্যাত পতিত পাবনাবতার শ্রীনিত্যানন্দ প্রভুর চতুর্দশ বংশবিভূষণ, নবদ্বীপ গৌড়ীয় বৈষ্ণব সমাজের সুযোগ্য সভাপতি, ভগবতরত্ন প্রভুপাদ শ্রীল প্রেমগোপাল গোস্বামী মহারাজের। আধ্যাত্মিক এই মহাপুরুষের শুভাগমনকে কেন্দ্র করে ফেনী জেলা জুড়ে সনাতন ধর্মাবলম্বী ও ভক্তবৃন্দের মাঝে এক অভূতপূর্ব আনন্দঘন পরিবেশ ও ব্যাপক উৎসাহ-উদ্দীপনা পরিলক্ষিত হচ্ছে।

​শ্রীশ্রী হরিভক্তি প্রচারিণী সভা ও শ্রীশ্রী হরিভক্তি যুবসভা, ফেনী জেলা শাখার আয়োজনে এই বিশেষ ধর্মীয় অনুষ্ঠানের প্রস্তুতি এখন তুঙ্গে। আয়োজক কমিটির পক্ষ থেকে জানানো হয়েছে, জগৎগুরু শ্রীল প্রেমগোপাল গোস্বামী মহারাজের মতো একজন উচ্চস্তরের মহাত্মার সান্নিধ্য লাভের সুযোগ ভক্তদের হৃদয়ে ভক্তি, প্রেম ও শুদ্ধ আধ্যাত্মিক চেতনার নব জাগরণ সৃষ্টি করবে। তাঁর অমৃতময় বাণী এবং সান্নিধ্য ধন্য করতে অধীর আগ্রহে প্রতীক্ষা করছেন জেলার হাজার হাজার ধর্মপ্রাণ মানুষ।

​দিনব্যাপী আয়োজিত এই মঙ্গলময় অনুষ্ঠানে শ্রীমন্মহাপ্রভুর নামসংকীর্তন, তাত্ত্বিক ধর্মীয় আলোচনা এবং ভক্তদের সাথে মহারাজের শুভ সাক্ষাৎ ও আশীবাদ গ্রহণের কর্মসূচি রয়েছে। উল্লেখ্য যে, শ্রীল প্রেমগোপাল গোস্বামী মহারাজ তাঁর সুগভীর পাণ্ডিত্য এবং ভক্তিপূর্ণ প্রচার কার্যক্রমের মাধ্যমে দেশ-বিদেশে সনাতন ধর্মের জয়গান গেয়ে চলেছেন।

​আয়োজক কমিটির নেতৃবৃন্দ শ্রীশ্রী হরিভক্তি প্রচারিণী সভা ও যুবসভার পক্ষ থেকে জাতি-ধর্ম-বর্ণ নির্বিশেষে সকল শ্রীহরিভক্ত ও ধর্মপ্রাণ মানুষকে এই পুণ্যময় মিলনমেলায় উপস্থিত থেকে ভগবত কৃপা লাভের জন্য সনির্বন্ধ আমন্ত্রণ জানিয়েছেন। সংশ্লিষ্টরা প্রত্যাশা করছেন, মহারাজের এই আগমনের মধ্য দিয়ে ফেনীর আধ্যাত্মিক পরিমণ্ডলে এক নতুন ধারার সূচনা হবে এবং ভক্ত হৃদয়ে সনাতনী আদর্শের জ্যোতি আরও প্রজ্জ্বলিত হবে।

0.0%
0.0%
0.0%
0.0%

মতামত

হিন্দুস নিউজ

রোববার, ২৭ সেপ্টেম্বর ২০২৬

ফেনীতে শুভাগমনে প্রভুপাদ শ্রীল প্রেমগোপাল গোস্বামী মহারাজ।

প্রকাশের তারিখ : ২৭ এপ্রিল ২০২৬

featured Image

প্রকাশক & সম্পাদক: শুভ চন্দ্র দে
HINDUS NEWS মিডিয়া লিমিটেডের পক্ষে প্রকাশক কর্তৃক ঢাকা থেকে প্রকাশিত

প্রকাশক & সম্পাদক: শুভ চন্দ্র দে,🔴HINDUS NEWS মিডিয়া লিমিটেডের পক্ষে প্রকাশক কর্তৃক ঢাকা থেকে প্রকাশিত।🔴যোগাযোগ: +88 01890890920🔴 ই-মেইল: news@hindus.news 🔴 বিজ্ঞাপন: ads@hindus.news

0:00 0:00
1.0x