নগরজুড়ে নান্দনিক থিম ও ভাবনা
চট্টগ্রাম মহানগরীর বিভিন্ন পূজা উদযাপন পরিষদ এবার ভিন্নধর্মী সব ‘ভাবনা’ বা থিম নিয়ে হাজির হচ্ছে।
ঐতিহ্যবাহী জে.এম.সেন হল মাঠে বাংলাদেশ হিন্দু ছাত্র পরিষদ (চট্টগ্রাম মহানগর)-এর আয়োজনে এবারের ভাবনা ‘অক্ষরা’ (যিনি অক্ষরের ধারক)। এখানে প্রতিমা গড়ছেন মা শিল্পালয়ের বিশ্বজিৎ পাল এবং সৃজনে রয়েছে ফ্রেন্ডস ইভেন্টস।
দক্ষিণ কাট্টলীর মদনগঞ্জ সার্বজনীন সরস্বতী পূজা উদযাপন পরিষদ তাদের ৪৬তম বর্ষে ‘শ্বেতশান্তি’ ভাবনায় মণ্ডপ সাজাচ্ছে। ১১ নং ওয়ার্ডের মহাশ্মশান শিব মন্দির সংলগ্ন এই পূজায় মাতৃ রূপায়নে আছেন প্রহল্লাদ কুমার পাল এবং ভাবনায় জয় দাশ (চতুর্গুণ)।
আলোকসজ্জায় থাকছে নাট্যশোভা।
অন্যদিকে উত্তর কাট্টলীর জাগরণ সংঘ ঈশান মহাজন রোডে ‘গায়েত্রী’ ভাবনায় পূজার আয়োজন করেছে। এখানে মাতৃ রূপায়নে সুজন পাল এবং ভাবনায় রয়েছেন দুর্জয় মিত্র ও আপন দত্ত।
মধ্যম মোহরার শ্রী শ্রী মোহরা যুবক কৃষ্ণ সংঘ তাদের ১৯তম বর্ষে ‘অর্থ বিদ্যা’ ভাবনায় পূজার আয়োজন করেছে। বটু বৈদ্যের বাড়িতে আয়োজিত এই পূজায় প্রতিমা গড়ছেন শ্রী কার্তিক পাল এবং সৃজনে আছেন সৌরভ দত্ত প্রেম।
মহাজন পাড়ার শ্রী শ্রী দক্ষিণা কালী মন্দির-এ এবারের ভাবনা ‘স্বরের শুভ্রয়ীনি’। এখানে মণ্ডপসজ্জায় আছেন তূর্য শীল (পায়েল) এবং প্রতিমা গড়ছেন অন্না শিল্পালয়ের সূর্য দাস।
এছাড়াও গোাইলডাঙ্গা এলাকায় ত্রিনয়নী উৎসবের ধারার মিডিয়া পার্টনারশিপে ‘জ্যামিতি’ ভাবনায় একটি ব্যতিক্রমী পূজার আয়োজন করা হয়েছে, যেখানে রূপায়নে আছেন সুকান্ত সুশীল।
জেলায় আয়োজনের ব্যাপকতা
শহরের বাইরে পটিয়া, রাউজান ও চন্দনাইশেও পূজার ধুম পড়েছে।
পটিয়ার খিলপাড়ায় বাগদেবী সংঘ শ্রীশ্রী রাধাগোবিন্দ মন্দিরে ‘গুরুকুল’ ভাবনায় এবং চক্রশালা সর্বজনীন সরস্বতী বাড়ি পূজা উদযাপন পরিষদ তাদের নিজস্ব ভাবনায় পূজার আয়োজন করছে।
চন্দনাইশের সুচিয়ায় সুচিয়া দুর্গা বাড়ি সর্বজনীন বাণী অর্চনা উদযাপন পরিষদ আগামী ২৩ জানুয়ারি ‘বেদবাণী’ ভাবনায় পূজার আয়োজন করেছে। এখানে বিশেষ আকর্ষণে থাকছে আলোকসজ্জা ও সাউন্ড।
রাউজানের মুন্সিরঘাটায় রাস বিহারী ধাম শতরুপা সংঘ-এর আয়োজনে মাতৃকল্পে আছেন দীপ্ত আচার্য্য এবং সৃজনশৈলীতে আর্ট বাড়ি ইভেন্ট। আকবর শাহ্ থানার পাহাড়তলীস্থ শ্রীশ্রী করুণাময়ী কালীবাড়ি-তে প্রহ্লাদ পালের প্রতিমায় এবং বাণী অর্চনা সংঘের ভাবনায় পূজার প্রস্তুতি চলছে।
সাংস্কৃতিক আয়োজন ও আকর্ষণ
পূজা মণ্ডপগুলোতে ধর্মীয় আচার-অনুষ্ঠানের পাশাপাশি থাকছে জমকালো সাংস্কৃতিক অনুষ্ঠান। মহাজন পাড়ার পূজায় বিশেষ আকর্ষণে থাকছে ‘রুদ্রাক্ষ ব্যান্ড’। রাউজানের রাস বিহারী ধামে ২৪ জানুয়ারি রাতে গান পরিবেশন করবে ‘ব্যান্ড ভবানী’। এছাড়া প্রতিটি মণ্ডপেই পলাশ ঢাকি ও অন্যান্য বাদ্যযন্ত্রী দলের পরিবেশনা এবং বি এল লাইটিং, সাউন্ড অনিক অডিও, রাজু লাইটিং ও এইচ এন সাউন্ডের আলোকসজ্জা ও শব্দ সঞ্চালনা উৎসবের আমেজ বাড়িয়ে দেবে বহুগুণ।
বিদ্যার দেবী সরস্বতীর চরণে পুষ্পাঞ্জলি আর “সরস্বতী মহাভাগে বিদ্যে কমল লোচনে” মন্ত্রে মুখরিত হওয়ার অপেক্ষায় এখন চট্টগ্রামবাসী।




মতামত