সনাতন ধর্মীয় শিক্ষা ও সংস্কৃতি বিস্তারের লক্ষ্যে পরিচালিত বাংলাদেশ সনাতনী বৈদিক বিদ্যালয়ের মৌলভীবাজার জেলা পরিচালনা পর্ষদের অনুমোদন প্রদান করেছে কেন্দ্রীয় পরিচালনা পর্ষদ।
আজ ০১ জানুয়ারি ২০২৬ খ্রি. তারিখে বাংলাদেশ সনাতনী বৈদিক বিদ্যালয় কেন্দ্রীয় পরিচালনা পর্ষদের অনুমোদনপত্রে মৌলভীবাজার জেলার জন্য ১০১ সদস্য বিশিষ্ট জেলা পূর্ণাঙ্গ কমিটি অনুমোদন দেওয়া হয়। অনুমোদিত কমিটির মেয়াদ আগামী ২ বছর কার্যকর থাকবে বলে বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে।
কেন্দ্রীয় পরিচালনা পর্ষদের সভাপতি সুমন সরকার ও সাধারণ সম্পাদক সাজেন কৃষ্ণ বল স্বাক্ষরিত এই অনুমোদনপত্রে বলা হয়—জরুরি পরিস্থিতিতে কেন্দ্রীয় পরিচালনা পর্ষদ প্রয়োজনবোধে জেলা কমিটির সদস্য সংযোজন বা বিয়োজনের ক্ষমতা সংরক্ষণ করবে।
অনুমোদিত জেলা পরিচালনা পর্ষদের সভাপতি হিসেবে দায়িত্ব পেয়েছেন বিজয় সরকার। সাধারণ সম্পাদক সুজন দাশ রাজ,সাংগঠনিক সম্পাদক কৃষ্ণ মোহন দেব এছাড়া জেলা কমিটিতে সহ-সভাপতি, সহ-সাধারণ সম্পাদক সহ বিভিন্ন গুরুত্বপূর্ণ পদে জেলার সনাতনী সমাজের নিবেদিতপ্রাণ ব্যক্তিবর্গকে অন্তর্ভুক্ত করা হয়েছে।
এ অনুমোদনের মাধ্যমে মৌলভীবাজার জেলায় সনাতনী বৈদিক শিক্ষা কার্যক্রম আরও গতিশীল হবে বলে আশা প্রকাশ করেছেন সংশ্লিষ্টরা। জেলা পর্যায়ে বৈদিক শিক্ষা বিস্তার, ধর্মীয় মূল্যবোধ জাগ্রতকরণ এবং শিশু-কিশোরদের নৈতিক শিক্ষায় উদ্বুদ্ধ করতে এই কমিটি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে মনে করছেন সনাতনী সমাজের নেতৃবৃন্দ।
সনাতনী ধর্ম ও সংস্কৃতির ধারাবাহিকতা রক্ষায় বাংলাদেশ সনাতনী বৈদিক বিদ্যালয়ের এই উদ্যোগকে সাধুবাদ জানিয়েছেন জেলার বিভিন্ন মঠ-মন্দির ও ধর্মপ্রাণ সনাতনীরা।
মতামত