হিন্দুস নিউজ

নির্দোষ সনাতনী তরুণকে পিটিয়ে ‘ভুল স্বীকার’ সাংবাদিকের

নিজস্ব প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক
| প্রিন্ট সংস্করণ

নির্দোষ সনাতনী তরুণকে পিটিয়ে ‘ভুল স্বীকার’ সাংবাদিকের
Hindus News Voice of Hinduism
আপনার পণ্য ও প্রতিষ্ঠানের বিজ্ঞাপন দিন Hindus News এ।

ধর্মীয় সংখ্যালঘু হওয়ার কারণে কোনো অকাট্য প্রমাণ ছাড়াই উদ্দেশ্যপ্রণোদিতভাবে মিথ্যা অপবাদ দিয়ে একজন নিরীহ হিন্দু তরুণকে সামাজিক ও শারীরিকভাবে হেনস্তা করার ঘটনা ঘটেছে সুনামগঞ্জের দিরাইয়ে। স্থানীয় বাসিন্দা খেটে- খাওয়া সাধারণ যুবক রনি বৈদ্যকে লক্ষ্য করে সাংবাদিক মোশাহিদ আহমেদ তার নিজ ফেসবুক আইডিতে একটি বিভ্রান্তিকর ভিডিও প্রকাশ করেন। ভিডিওটিতে সম্পূর্ণ অসত্য দাবি করে বলা হয় যে, রনি অনৈতিক কর্মকাণ্ডে যুক্ত থাকা অবস্থায় ধরা পড়েছেন। সংবাদ ছড়ানোর পর কোনো যাচাই-বাছাই ছাড়াই স্থানীয় মাদ্রাসার কিছু উগ্রপন্থী যুবক সেখানে জড়ো হয়ে ওই তরুণকে নির্মমভাবে মারধর করে। হিন্দু সম্প্রদায়ভুক্ত হওয়ায় সম্পূর্ণ অন্যায় ও বৈষম্যমূলক আচরণের শিকার হয়েও রনি অসহায়ভাবে এই নির্যাতন সহ্য করতে বাধ্য হন। পরবর্তীতে পুলিশ খবর পেয়ে ঘটনাস্থলে উপস্থিত হয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।

​(News copied from- 'হিন্দুস নিউজ')

​ঘটনার চার ঘণ্টা অতিক্রম করার পর অভিযুক্ত সাংবাদিক মোশাহিদ তার আইডি থেকে মূল ভিডিওটি মুছে ফেলেন এবং একটি নতুন পোস্ট দেন। পরবর্তী সেই পোস্টে তিনি স্বীকার করেন যে, রনি সম্পূর্ণ নির্দোষ একজন ভালো ছেলে এবং ঘটনার সাথে তার কোনো সম্পৃক্ততা ছিল না। এলাকায় অনুসন্ধান চালিয়েও রনির বিরুদ্ধে অনৈতিক কোনো তথ্যের প্রমাণ মেলেনি জানিয়ে মোশাহিদ অন্য ব্যবহারকারীদেরও ভিডিওটি মুছে ফেলার অনুরোধ জানান। কোনো নিরপেক্ষ তদন্ত ছাড়াই একজন সনাতনী সংখ্যালঘু মানুষকে 'মব' বা উগ্র জনতার মুখোমুখি দাঁড় করিয়ে, শারীরিক নির্যাতন চালিয়ে ও মানসম্মান ক্ষুণ্ন করার পর সাধারণ একটি ফেসবুক পোস্টে নির্দোষ দাবি করা নিয়ে তীব্র ক্ষোভের সৃষ্টি হয়েছে। অসাম্প্রদায়িক বাংলাদেশ ও আন্তর্জাতিক মানবাধিকার সনদের আলোকে সংখ্যালঘু সম্প্রদায়ের নিরাপত্তা নিশ্চিত করা এবং কোনো প্রমাণের আগেই ধর্মীয় পরিচয়ের ভিত্তিতে হয়রানি বন্ধে দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন স্থানীয় সচেতন মহল।

বিষয় : সনাতনী হামলা হুমকি

0.0%
0.0%
0.0%
0.0%

মতামত

হিন্দুস নিউজ

সোমবার, ২৮ সেপ্টেম্বর ২০২৬

নির্দোষ সনাতনী তরুণকে পিটিয়ে ‘ভুল স্বীকার’ সাংবাদিকের

প্রকাশের তারিখ : ২৮ সেপ্টেম্বর ২০২৬

featured Image

প্রকাশক & সম্পাদক: শুভ চন্দ্র দে
HINDUS NEWS মিডিয়া লিমিটেডের পক্ষে প্রকাশক কর্তৃক ঢাকা থেকে প্রকাশিত

প্রকাশক & সম্পাদক: শুভ চন্দ্র দে,🔴HINDUS NEWS মিডিয়া লিমিটেডের পক্ষে প্রকাশক কর্তৃক ঢাকা থেকে প্রকাশিত।🔴যোগাযোগ: +88 01890890920🔴 ই-মেইল: news@hindus.news 🔴 বিজ্ঞাপন: ads@hindus.news

0:00 0:00
1.0x