হিন্দুস নিউজ

সাধুসন্তদের অপমান করলেই সোজা জেল: শুভেন্দু অধিকারীর কড়া হুঁশিয়ারি

আন্তর্জাতিক প্রতিবেদক
আন্তর্জাতিক প্রতিবেদক
| প্রিন্ট সংস্করণ

সাধুসন্তদের অপমান করলেই সোজা জেল: শুভেন্দু অধিকারীর কড়া হুঁশিয়ারি
Hindus News Voice of Hinduism
আপনার পণ্য ও প্রতিষ্ঠানের বিজ্ঞাপন দিন Hindus News এ।

ভারতের পশ্চিমবঙ্গে স্বাধীনভাবে সনাতন ধর্ম পালন এবং সাধুসন্তদের সর্বোচ্চ মর্যাদা নিশ্চিত করার এক অভূতপূর্ব ও কড়া বার্তা দিয়েছে রাজ্য প্রশাসন। রোববার কলকাতার ঐতিহ্যবাহী নেতাজি ইনডোর স্টেডিয়ামে 'বাঙুর জাগরণ মঞ্চ' আয়োজিত ঐতিহাসিক '১১ হাজার কণ্ঠে গীতাপাঠ' অনুষ্ঠানে উপস্থিত হয়ে পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী স্পষ্ট জানিয়ে দিয়েছেন যে, সনাতন ধর্মের ধর্মগুরু, সাধুসন্ত কিংবা মহারাজদের কোনো ধরনের অবমাননা এখন থেকে আর বিন্দুমাত্র বরদাস্ত করা হবে না। কোনো ব্যক্তি যদি ধর্মীয় অনুভূতিতে আঘাত হানে কিংবা সন্তদের অপমান করে, তবে তাকে অবিলম্বে অপরাধী হিসেবে সরাসরি হাজতে পাঠানো হবে। সম্প্রতি হাওড়ার লিলুয়ায় বাগেশ্বর ধামের প্রধান ধীরেন্দ্র কৃষ্ণ শাস্ত্রীর ছবি পুড়িয়ে অসম্মান জানানোর একটি অনভিপ্রেত ঘটনা প্রসঙ্গে কথা বলতে গিয়ে তিনি জানান, অপরাধের বিরুদ্ধে পুলিশ ইতোমধ্যেই কঠোর পদক্ষেপ গ্রহণ করেছে এবং জড়িত মূল অভিযুক্তকে গ্রেপ্তার করা হয়েছে। মুখ্যমন্ত্রী অত্যন্ত শক্ত ভাষায় স্মরণ করিয়ে দেন যে, জমানা এখন বদলেছে; তাই স্বাধীন ভারতে সনাতন ঐতিহ্যের প্রতীক সাধুসন্তদের ছবি পোড়ানো বা অবমাননাকর বিক্ষোভ প্রদর্শনের মতো অপসংস্কৃতি চিরতরে বন্ধ করতে প্রশাসন প্রতিশ্রুতিবদ্ধ। (News copied from- 'হিন্দুস নিউজ') সনাতনী সমাজকে কোনো ধরনের ভয়ভীতি বা দ্বিধা ছাড়াই নিজস্ব ধর্মীয় আচার-অনুষ্ঠান পালনের জোর আহ্বান জানিয়ে মুখ্যমন্ত্রী আশ্বাস দেন যে, এখন থেকে রাজ্যে মন খুলে শ্রীমদ্ভগবদ্গীতা ও হনুমান চালিশা পাঠ এবং দেবালয়ে শাঁখ-মৃদঙ্গ বাজাতে কারও কোনো বাধা বা ভয় থাকবে না। সন্ত-মহন্তরা সম্পূর্ণ স্বাধীন ও অবাধ পরিবেশেই সনাতন ধর্মের মাহাত্ম্য বিশ্বজুড়ে ছড়িয়ে দেবেন; কারও এই আদর্শ অপছন্দ হলে তিনি তা গ্রহণ নাও করতে পারেন, কিন্তু ধর্মীয় কোনো প্রতীকের অবমাননা কোনো অবস্থাতেই মেনে নেওয়া হবে না। একইসাথে সনাতনী চেতনার এই জাগরণকে আরও সুসংহত করতে আগামী ২৯ ডিসেম্বর অনুষ্ঠিত হতে যাচ্ছে ১০ লাখ কণ্ঠে ঐতিহাসিক মেগা গীতাপাঠের মহাআয়োজন, যেখানে রাষ্ট্রীয় স্বয়ংসেবক সঙ্ঘ (আরএসএস) প্রধান মোহন ভাগবত উপস্থিত থাকতে পারেন বলে আয়োজক সূত্রে জানা গেছে।

বিষয় : সনাতনী ভারত হিন্দু গীতা

0.0%
0.0%
0.0%
0.0%

মতামত

হিন্দুস নিউজ

বুধবার, ৩০ সেপ্টেম্বর ২০২৬

সাধুসন্তদের অপমান করলেই সোজা জেল: শুভেন্দু অধিকারীর কড়া হুঁশিয়ারি

প্রকাশের তারিখ : ৩০ সেপ্টেম্বর ২০২৬

featured Image

প্রকাশক & সম্পাদক: শুভ চন্দ্র দে
HINDUS NEWS মিডিয়া লিমিটেডের পক্ষে প্রকাশক কর্তৃক ঢাকা থেকে প্রকাশিত

প্রকাশক & সম্পাদক: শুভ চন্দ্র দে,🔴HINDUS NEWS মিডিয়া লিমিটেডের পক্ষে প্রকাশক কর্তৃক ঢাকা থেকে প্রকাশিত।🔴যোগাযোগ: +88 01890890920🔴 ই-মেইল: news@hindus.news 🔴 বিজ্ঞাপন: ads@hindus.news

0:00 0:00
1.0x