হিন্দুস নিউজ

হাটহাজারীতে স্বামী সত্যানন্দ গিরি’র ১১৭তম তিরোধান দিবস উদযাপন

| প্রিন্ট সংস্করণ

হাটহাজারীতে স্বামী সত্যানন্দ গিরি’র ১১৭তম তিরোধান দিবস উদযাপন
Hindus News Voice of Hinduism
আপনার পণ্য ও প্রতিষ্ঠানের বিজ্ঞাপন দিন Hindus News এ।

হাটহাজারী উপজেলার ফতেয়াবাদের সাধুর পাহাড়ে সীতাকুন্ড আন্তর্জাতিক শঙ্কর মঠ ও মিশনের প্রথম আচার্যদেব, যোগাচার্য পরমহংস শ্রীমৎ স্বামী সত্যানন্দ গিরি মহারাজের ১১৭তম তিরোধান দিবস উপলক্ষে দুই দিনব্যাপী মাঙ্গলিক অনুষ্ঠান ১০ জানুয়ারি শনিবার সন্ধ্যায় সম্পন্ন হয়েছে।

অনুষ্ঠানটি চট্টগ্রাম সিটি করপোরেশনের (চসিক) ১নং দক্ষিণ পাহাড়তলী ওয়ার্ডস্থ ফতেয়াবাদের সাধুর পাহাড়ের মঠে অনুষ্ঠিত হয়। উদযাপনের মধ্যে ছিল গুরু পূজা, মঙ্গলারতি, গুরু বন্দনা, হরি ওঁ কীর্ত্তন, বিশ্বশান্তি শ্রীশ্রী গীতাযজ্ঞ, স্বামীজীর পূজা, শ্রীশ্রী চন্ডীপাঠ, দীক্ষাদান, ভোগরাগ, ধর্ম সম্মেলন, প্রসাদ বিতরণ, ভজনগীতি ও সাংস্কৃতিক অনুষ্ঠান।

সীতাকুন্ড আন্তর্জাতিক শঙ্কর মঠ ও মিশনের অধ্যক্ষ শ্রীমৎ স্বামী তপনানন্দ গিরি মহারাজের সভাপতিত্বে এবং শ্রীশ্রী সত্যানন্দ মঠের কার্যকরী সভাপতি ডা. অশোক কুমার দেব এর সঞ্চালনায় অনুষ্ঠানটি সম্পন্ন হয়। মঙ্গল প্রদীপ প্রজ্জ্বলন করেন ফতেয়াবাদ রামকৃষ্ণ সেবাশ্রমের তত্ত্বাবধায়ক শ্রীমৎ স্বামী পূর্ণব্রতানন্দজি মহারাজ।

ধর্ম সম্মেলনের উদ্বোধন করেন সিটিজেন ব্যাংক পিএলসি চৌধুরীহাট শাখার ম্যানেজার মৃনাল কান্তি সূত্রধর। এতে প্রধান অতিথি ছিলেন বিশিষ্ট দানশীল ও ধর্মীয় ব্যক্তিত্ব তিনকড়ি চক্রবর্তী। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের সংস্কৃতি বিভাগের অধ্যাপক কুশল বরণ চক্রবর্তী, সীতাকুন্ড আন্তর্জাতিক শঙ্কর মঠ ও মিশনের সাধারণ সম্পাদক অধ্যাপক তড়িৎ চক্রবর্তী, অর্থ সম্পাদক সুলাল কান্তি চৌধুরী, শঙ্কর মিশন চট্টগ্রাম মহানগর কমিটির যুগ্ম সম্পাদক অজিত কুমার শীল এবং দৈনিক খবর’র বিভাগীয় সিনিয়র রিপোর্টার রণজিত কুমার শীল।

শ্রীশ্রী সত্যানন্দ মঠের কার্যকরী কমিটির সহ-সভাপতি দুর্গাপদ নাথ সহ অন্যান্য নেতৃবৃন্দও অনুষ্ঠানে বক্তব্য রাখেন। অনুষ্ঠানস্থলে বিভিন্ন মঠের সাধু-সন্তু ও কর্মকর্তারা উপস্থিত ছিলেন। ধর্ম সম্মেলনে বক্তারা শ্রীমৎ স্বামী সত্যানন্দ গিরি মহারাজের জীবনাদর্শন, শিক্ষাদান ও মঠের সামাজিক ও সাংস্কৃতিক উন্নয়ন নিয়ে বিশেষ গুরুত্বারোপ করেন।

0.0%
0.0%
0.0%
0.0%

মতামত

হিন্দুস নিউজ

রোববার, ২৭ সেপ্টেম্বর ২০২৬

হাটহাজারীতে স্বামী সত্যানন্দ গিরি’র ১১৭তম তিরোধান দিবস উদযাপন

প্রকাশের তারিখ : ১১ জানুয়ারি ২০২৬

featured Image

প্রকাশক & সম্পাদক: শুভ চন্দ্র দে
HINDUS NEWS মিডিয়া লিমিটেডের পক্ষে প্রকাশক কর্তৃক ঢাকা থেকে প্রকাশিত

প্রকাশক & সম্পাদক: শুভ চন্দ্র দে,🔴HINDUS NEWS মিডিয়া লিমিটেডের পক্ষে প্রকাশক কর্তৃক ঢাকা থেকে প্রকাশিত।🔴যোগাযোগ: +88 01890890920🔴 ই-মেইল: news@hindus.news 🔴 বিজ্ঞাপন: ads@hindus.news

0:00 0:00
1.0x