হিন্দুস নিউজ

ডিঙ্গামানিক শ্রীশ্রীসত্যনারায়ণের সেবামন্দিরের ৭৭ তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে ইউএনও এর উপস্থিতিতে মতবিনিময় সভা অনুষ্ঠিত

Hindus News Voice of Hinduism
আপনার পণ্য ও প্রতিষ্ঠানের বিজ্ঞাপন দিন Hindus News এ।
আজ ১৪ জানুয়ারি ২০২৬ খ্রি.(২৯ পৌষ ১৪৩২ বাংলা)বুধবার, শরীয়তপুর জেলার নড়িয়া উপজেলার ঐতিহ্যবাহী ডিঙ্গামানিক শ্রীশ্রীসত্যনারায়ণের সেবা মন্দিরের মোহান্ত মহারাজ ভবনের নিচতলার সভাকক্ষে মন্দিরের কার্যনির্বাহী কমিটি ও উৎসব কমিটির সদস্যদের নিয়ে দুপুর ১২টায় কার্যনির্বাহী কমিটির সহসভাপতি বিশ্বনাথ চক্রবর্ত্তী মহাশয়ের সভাপতিত্বে ও কার্যনির্বাহী কমিটির সাধারণ সম্পাদক মুকুল চন্দ্র রায়ের সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন নড়িয়া উপজেলা নির্বাহী অফিসার মোঃ আব্দুল কাইয়ুম খাঁন, বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন নড়িয়া থানার অফিসার ইনচার্জ মোঃ বাহার মিয়া,

আরো বক্তব্য রাখেন কার্যনির্বাহী কমিটির কোষাধ্যক্ষ বলরাম দাস, সিনিয়র সদস্য রাজ রথীন্দ্র নারায়ণ চৌধুরী(রতন চৌধুরী), ত্রিনাথ ঘোষ, সদস্য ডা. সুমন কুমার পোদ্দার, কানাইলাল পাল, সনাতন পাল, রাম দয়াল পাল(রাজন)।

উৎসব কমিটির সদস্য বাবুল পাল, বাবুল বৈদ্য, বাসু দাস, অমিত পাল, মিন্টু পাল প্রমূখ।

শ্রীশ্রীসত্যনারায়ণের সেবামন্দির(রাম ঠাকুর বাড়ি) মন্দির কমিটির মিটিং সূত্রে জানা যায় আগামী ২৯ মাঘ (১২ ফেব্রুয়ারি ২০২৬ খ্রি.) বৃহস্পতিবার শ্রীশ্রীঠাকুরের জন্মস্থান ডিঙ্গামাণিকে স্থাপিত শ্রীশ্রীসত্যনারায়ণের সেবামন্দির প্রতিষ্ঠার ৭৭ তম বার্ষিক উৎসব উপলক্ষে প্রতিবছরের মতো এবছর ২৭ ২৮ ও ২৯ মাঘ (১০,১১ ও ১২ ফেব্রুয়ারি) তিনদিন ব্যাপী অনুষ্ঠানমালা উপলক্ষে উক্ত মন্দির কমিটি এ মিটিংয়ের আয়োজন করে।

    এবছরের উৎসব উপলক্ষে মিটিংয়ের গুরুত্ব বেশি বলে জানান নড়িয়া উপজেলা নির্বাহী অফিসার মোঃ আব্দুল কাইয়ুম খাঁন।তিনি বলেন আগামী ১২ তারিখ বাংলাদেশের ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও একইসাথে গণভোট অনুষ্ঠিত হবে।আর এই নির্বাচন ও গণভোট অন্তর্বর্তীকালীন সরকারের কাছে খুবই গুরুত্ব বহন করে।মন্দির কমিটির সদস্যদের বিভিন্ন আলোচনায় উৎসবে আইনশৃঙ্খলা পরিস্থিতির বিষয়টি উঠে এলে ইউএনও বলেন ধর্মীয় ভাবগাম্ভীর্যতা ও রাস্ট্রীয় প্রোগ্রাম সবই আমাদের কাছে গুরুত্ব বহন করে। সকলকে মনে রাখতে হবে জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট আগামীর বাংলাদেশের ধারক ও বাহক হবে।

তিনি বলেন উৎসবে মেলা ঘিরে ব্যাপক দর্শনার্থীদের ভিড় জমে। আর এই মেলা বন্ধ রাখলে প্রায় ৫০ শতাংশ জমায়েত কমে যাবে।যাতে করে শ্রীশ্রীসত্যনারায়ণের সেবামন্দিরের ৭৭ তম মন্দির প্রতিষ্ঠাবার্ষিকী সম্পূর্ণ আপনাদের ধর্মীয় ভাবগাম্ভীর্যতা রক্ষা করে এবং সেইসাথে ১২ ফেব্রুয়ারি ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট সুন্দর ও সুষ্ঠুভাবে আপনাদের সহযোগিতায় অনুষ্ঠিত হয় সেদিকে নজর রাখার অনুরোধ জানিয়ে তার বক্তব্য শেষ করেন।

মতবিনিময় সভায় উপস্থিত সকলেই শ্রীশ্রীসত্যনারায়ণের সেবামন্দিরের প্রতিষ্ঠাবার্ষিকী অনুষ্ঠান শ্রীশ্রীঠাকুর বাড়ির ভাবগাম্ভীর্যতা রক্ষা করে, ১২ ফেব্রুয়ারি ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট সামনে রেখে স্বল্প পরিসরে অনুষ্ঠান আয়োজনে মতামত প্রদান করেন।

0.0%
0.0%
0.0%
0.0%

মতামত

হিন্দুস নিউজ

রোববার, ২৭ সেপ্টেম্বর ২০২৬

ডিঙ্গামানিক শ্রীশ্রীসত্যনারায়ণের সেবামন্দিরের ৭৭ তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে ইউএনও এর উপস্থিতিতে মতবিনিময় সভা অনুষ্ঠিত

প্রকাশের তারিখ : ১৪ জানুয়ারি ২০২৬

featured Image

প্রকাশক & সম্পাদক: শুভ চন্দ্র দে
HINDUS NEWS মিডিয়া লিমিটেডের পক্ষে প্রকাশক কর্তৃক ঢাকা থেকে প্রকাশিত

প্রকাশক & সম্পাদক: শুভ চন্দ্র দে,🔴HINDUS NEWS মিডিয়া লিমিটেডের পক্ষে প্রকাশক কর্তৃক ঢাকা থেকে প্রকাশিত।🔴যোগাযোগ: +88 01890890920🔴 ই-মেইল: news@hindus.news 🔴 বিজ্ঞাপন: ads@hindus.news

0:00 0:00
1.0x