আয়োজক সূত্রে জানা গেছে, এবার পূজাকে কেন্দ্র করে বিশেষ ধর্মীয় আচার-অনুষ্ঠানের পাশাপাশি ভক্তদের জন্য প্রসাদ বিতরণ ও শান্তিপূর্ণ পরিবেশে পূজা উদযাপনের সব ধরনের ব্যবস্থা নেওয়া হয়েছে। পূজা চলাকালীন নিরাপত্তা ও শৃঙ্খলা রক্ষায় স্বেচ্ছাসেবক দল সার্বক্ষণিক দায়িত্ব পালন করবে।
উল্কা স্পোর্টিং ক্লাবের নেতৃবৃন্দ জানান, প্রতি বছরের ন্যায় এ বছরও ধর্মীয় সম্প্রীতি ও সৌহার্দ্য বজায় রেখে পূজা উদযাপনই তাদের মূল লক্ষ্য। তারা সকল ধর্ম-বর্ণের মানুষের সহযোগিতা ও উপস্থিতি কামনা করেন।
এ উপলক্ষে পূর্ব দশড়া এলাকায় উৎসবমুখর পরিবেশ বিরাজ করছে এবং স্থানীয় ভক্ত ও দর্শনার্থীদের মধ্যে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা লক্ষ্য করা যাচ্ছে।
মতামত