হিন্দুস নিউজ

কুলাউড়ায় নীলকণ্ঠ-এর উদ্যোগে ৪ দিনব্যাপী শিব পূজা ও ধর্মীয় মহোৎসবের আয়োজন

Hindus News Voice of Hinduism
আপনার পণ্য ও প্রতিষ্ঠানের বিজ্ঞাপন দিন Hindus News এ।
মৌলভীবাজার জেলার কুলাউড়ায় আসন্ন মহা শিবরাত্রি উপলক্ষে ব্যাপক ধর্মীয় আয়োজন গ্রহণ করেছে নীলকণ্ঠ। আগামী ২রা ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ (১৫ই ফেব্রুয়ারি ২০২৬ ইংরেজি) দেবাদিদেব মহাদেবের পরম পবিত্র তিথি “মহা শিবরাত্রি”। এ মহাপুণ্য দিনকে কেন্দ্র করে ১লা থেকে ৪ঠা ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ (১৪–১৭ ফেব্রুয়ারি ২০২৬ ইংরেজি) পর্যন্ত চার দিনব্যাপী শিব পূজা, কীর্তন, আরতি, মহাপ্রসাদ বিতরণ, সাংস্কৃতিক অনুষ্ঠান ও বর্ণাঢ্য শোভাযাত্রার আয়োজন করা হয়েছে।

আয়োজক সূত্রে জানা যায়, ধর্মীয় ভাবগাম্ভীর্য ও ভক্তিমূলক পরিবেশে অনুষ্ঠানগুলো সম্পন্ন করার লক্ষ্যে ইতোমধ্যে সকল প্রস্তুতি গ্রহণ করা হয়েছে। স্থানীয় ভক্তবৃন্দ ও ধর্মপ্রাণ মানুষদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে অনুষ্ঠানটি এক মিলনমেলায় পরিণত হবে বলে আশা করছেন আয়োজকরা।আয়োজক কমিটির পক্ষ থেকে জানানো হয়েছে, উক্ত মাঙ্গলিক অনুষ্ঠানে সকল ভক্তবৃন্দকে সবান্ধবে উপস্থিত থাকার জন্য আন্তরিক আমন্ত্রণ জানানো হচ্ছে। তাদের বিশ্বাস, সবার সম্মিলিত উপস্থিতি ও সহযোগিতায় এ ধর্মীয় মহোৎসব হবে সফল ও আনন্দঘন।

মহাদেবের আশীর্বাদে সমাজে শান্তি, সম্প্রীতি ও কল্যাণ প্রতিষ্ঠিত হোক—এই প্রার্থনাই সকলের।

উৎসব অঙ্গনঃ গ্রাম, ভূমি অফিস রোড, কুলাউড়া, মৌলভীবাজার।

0.0%
0.0%
0.0%
0.0%

মতামত

হিন্দুস নিউজ

শনিবার, ২৬ সেপ্টেম্বর ২০২৬

কুলাউড়ায় নীলকণ্ঠ-এর উদ্যোগে ৪ দিনব্যাপী শিব পূজা ও ধর্মীয় মহোৎসবের আয়োজন

প্রকাশের তারিখ : ১২ ফেব্রুয়ারি ২০২৬

featured Image

প্রকাশক & সম্পাদক: শুভ চন্দ্র দে
HINDUS NEWS মিডিয়া লিমিটেডের পক্ষে প্রকাশক কর্তৃক ঢাকা থেকে প্রকাশিত

প্রকাশক & সম্পাদক: শুভ চন্দ্র দে,🔴HINDUS NEWS মিডিয়া লিমিটেডের পক্ষে প্রকাশক কর্তৃক ঢাকা থেকে প্রকাশিত।🔴যোগাযোগ: +88 01890890920🔴 ই-মেইল: news@hindus.news 🔴 বিজ্ঞাপন: ads@hindus.news

0:00 0:00
1.0x