খুলনার রূপসা উপজেলার শ্রীফলতলা ইউনিয়নের ঐতিহ্যবাহী পালেরহাট মহাশ্মশানের ২৯তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে কালী পূজা, বিভিন্ন ধর্মীয় অনুষ্ঠান ও ধর্মীয় আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। ৫ মার্চ (বৃহস্পতিবার) দিনব্যাপী মহাশ্মশান প্রাঙ্গণে আয়োজিত এই অনুষ্ঠানে ভক্তদের ব্যাপক উপস্থিতিতে এলাকায় এক ধর্মীয় ও আধ্যাত্মিক পরিবেশের সৃষ্টি হয়।
অনুষ্ঠানের শুরুতে যথাযথ ধর্মীয় আচার-অনুষ্ঠানের মধ্য দিয়ে মা কালী পূজা ও অর্চনা সম্পন্ন করা হয়। দিনব্যাপী পূজা, প্রার্থনা, প্রসাদ বিতরণ এবং ধর্মীয় আলোচনা সভায় শতশত ভক্ত ও সনাতন ধর্মাবলম্বীরা অংশগ্রহণ করেন। ভক্তদের উপস্থিতিতে পালেরহাট মহাশ্মশান প্রাঙ্গণ মুখরিত হয়ে ওঠে ভক্তিমূলক পরিবেশে।
পালেরহাট মহাশ্মশান পূজা উদযাপন কমিটির আয়োজনে অনুষ্ঠিত ধর্মীয় আলোচনা সভায় সভাপতিত্ব করেন মহাশ্মশান কমিটির সভাপতি ও বিশিষ্ট ব্যবসায়ী সমর কুমার মন্ডল। অনুষ্ঠানটি সার্বিকভাবে পরিচালনা করেন মহাশ্মশান কমিটির সাধারণ সম্পাদক বাসুদেব রায় চৌধুরী। পূজা পরিচালনা কমিটির সভাপতির দায়িত্ব পালন করেন অপূর্ব কুমার মল্লিক এবং সাধারণ সম্পাদকের দায়িত্বে ছিলেন আশুতোষ ব্যানার্জী।
ধর্মীয় আলোচনা সভায় প্রধান বক্তাসহ অন্যান্য বক্তারা সনাতন ধর্মের মূল্যবোধ, সামাজিক সম্প্রীতি এবং ধর্মীয় ঐতিহ্য রক্ষার গুরুত্ব তুলে ধরেন। তারা বলেন, এ ধরনের ধর্মীয় অনুষ্ঠান সমাজে নৈতিকতা, মানবিকতা ও পারস্পরিক সৌহার্দ্য বৃদ্ধিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে।
অনুষ্ঠানে বক্তৃতা করেন তেরোখাদা উপজেলার আজগড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান কৃষ্ণ মেনন রায়, ডাঃ সুনীল কুমার বালা, মহাদেব চন্দ্র প্রামানিক, মিহির কুমার পাল, অশোক কুমার ভট্টাচার্য, ভগরঞ্জন রায়, তপন রায় চৌধুরী, গোপাল চন্দ্র রায়, গোপাল চন্দ্র কুন্ডু, গোবিন্দ চন্দ্র কুন্ডু, তুহিন শুভ্র পাল, কৃষ্ণ কুমার শীল, অনুপম বিশ্বাস, উত্তম কুমার শীল, শ্যামল কুমার কুন্ডু, অনিমেষ মল্লিক, উৎপল কুমার রায়, সুখেশ মালী, বিশ্বজিত বসু ছোট, সুজিত কুমার শীল, বিজন কুমার পাল, নারায়ন বিশ্বাস, অসীম রায় চৌধুরী, কিশোরী রায় মোহন চৌধুরী, তাপস কুন্ডু, বিধান চন্দ্র শীল, গোপাল রায়, বিপুল মল্লিক, পরিতোষ বসু, আশিষ কুমার কর, তারক তরফদার ও উত্তম চক্রবর্তীসহ আরও অনেকে।
দিনব্যাপী ধর্মীয় আয়োজন সফলভাবে সম্পন্ন হওয়ায় আয়োজক কমিটি সন্তোষ প্রকাশ করেন এবং ভবিষ্যতেও এই ঐতিহ্যবাহী অনুষ্ঠানের ধারাবাহিকতা বজায় রাখার প্রত্যয় ব্যক্ত করেন।
মতামত